দুর্নীতিতে পাঁচ বারের চ্যাম্পিয়নদের মুখে বাজেট নিয়ে দুর্নীতির কথা মানায় না: ওবায়দুল কাদের

কক্সবাজার প্রতিনিধি
০৩ জুন ২০১৭, ১৫:৫৩আপডেট : ০৩ জুন ২০১৭, ১৫:৫৪

ওবায়দুল কাদের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, ‘দুর্নীতিতে যারা পাঁচ বার চ্যাম্পিয়ন হয়েছে তাদের মুখে বাজেট নিয়ে দুর্নীতির কথা মানায় না। তারা ঢাকায় বসে ফটোসেশন করে। বিএনপি জনগণের দুর্দিনে পাশে না দাঁড়িয়ে সরকারের সমালোচনায় ব্যস্ত হয়ে পড়েছে।’ শনিবার (৩ জুন) দুপুর ১২টার দিকে কক্সবাজারে মহেশখালীর মাতারবাড়ি উচ্চ বিদ্যালয় মাঠে ক্ষতিগ্রস্তদের ত্রাণ বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, ‘ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত একজন মানুষও ঘরবাড়িহীন ও না খেয়ে থাকবে না। এটি প্রধানমন্ত্রীর নির্দেশ। তাই আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির শীর্ষ নেতাদের নেতৃত্বে ৭টি প্রতিনিধিদল ভাগ হয়ে দুর্গত মানুষের পাশে দাঁড়িয়েছে।’

মাতারবাড়ি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ছমিউদ্দিনের সভাপতিত্বে ত্রাণ বিতরণ অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন আওয়ামী লীগের যুগ্ন সাধাণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ, জাহাঙ্গীর কবির নানক, আব্দুর রহমান ও স্থানীয় সাংসদ আশেক উল্লাহ রফিক প্রমুখ। এসময় ক্ষতিগ্রস্তদের মাঝে নগদ টাকা ও ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।

মোরায় ক্ষতিগ্রস্ত উপকুলবাসীকে ত্রাণ সহায়তা দিতে প্রধানমন্ত্রীর পক্ষে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের নেতৃত্বে ২০ সদস্যের প্রতিনিধিদল তিন দিন ধরে কক্সবাজারে অবস্থান করছেন। এর আগে তারা কক্সবাজার সদর, টেকনাফ, সেন্টমার্টিন, শাহপরীরদ্বীপ, কুতুবদিয়া, চকরিয়া ও পেকুয়ায় ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ বিতরণ করেন।

/এফএস/ 

আরও পড়ুন- 

এসব অস্ত্র-গোলাবারুদের গন্তব্য ছিল কোথায়?

সম্পর্কিত
আদালতে আত্মসমর্পণের পর কারাগারে আওয়ামী লীগের ১৪ নেতা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
সর্বশেষ খবর
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
নতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী