লংগদুতে ক্ষতিগ্রস্তদের জন্য ৩০ মেট্রিক টন চাল বরাদ্দ

রাঙামাটি প্রতিনিধি
০৪ জুন ২০১৭, ১২:৫২আপডেট : ০৪ জুন ২০১৭, ১২:৫৪

লংগদুতে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে পাহাড়ি নেতারা রাঙামাটি জেলার লংগদু উপজেলায় ক্ষতিগ্রস্তদের মধ্যে বিতরণের জন্য জেলা প্রশাসনের পক্ষ থেকে ৩০ মেট্রিক টন চাল বরাদ্দ দেওয়া হয়েছে। আজ  রবিবার (৪ জুন) অথবা আগামীকাল সোমবার খাদ্যশস্যগুলো বিতরণ করা হবে। রাঙমাটি’র পার্বত্য পরিষদের চেয়ারম্যান বিষকেতু চাকমা বাংলা ট্রিবিউনকে এই তথ্য নিশ্চিত করেছেন।

এছাড়া সেনাবাহিনীর মাইনি জোনের পক্ষ থেকে দুইটি পয়েন্টে শুকনা খাবার ও খিচুড়ি বিতরণ করা হচ্ছে বলে জানিয়েছেন স্থানীয় বাসিন্দা প্রেমরঞ্জন চাকমা।

এদিকে খাগড়াছড়ি থেকে ভারত প্রত্যাগত উপজাতীয় শরনার্থী পুনর্বাসন বিষয়ক টাস্কফোর্সের চেয়ারম্যান যতিন্দ্র লাল ত্রিপুরা রবিবার লংগদুর ঘটনাস্থল পরিদর্শন করেন।  একইসঙ্গে রাঙামাটি জেলা আওয়ামী লীগের সভাপতি দীপংকর তালুকদারও ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তিনি যুবলীগ নেতা নুরুল ইসলাম নয়নের পরিবারকে আর্থিক সহায়তা দিয়েছেন। লংগদুতে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে পাহাড়ি নেতারা

উল্লেখ্য বৃহস্পতিবার (১ জুন) লংগদু উপজেলা থেকে ভাড়ায় মোটরসাইকেল চালক ও স্থানীয় সদর ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক নুরুল ইসলাম নয়ন দুইজন যাত্রী নিয়ে দীঘিনালার দিকে রওনা হন। দুপুরের পর দীঘিনালার চার মাইল এলাকায় তার মৃতদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেওয়া হয়। পরে সন্ধ্যায় ফেসবুকে তার মৃতদেহের ছবি দেখে শনাক্ত করে পরিবার ও বন্ধুরা। শুক্রবার সকালে নয়নের লাশ লংগদুতে তার গ্রামের বাড়ি বাইট্টাপাড়া আনা হয়। সেখান থেকে লংগদুবাসীর ব্যানারে কয়েক হাজার বাঙালির একটি বিশাল শোকমিছিল উপজেলা সদরের দিকে যাচ্ছিল। পথেই একই উপজেলার ঝর্ণাটিলা এলাকায় মারফত আলী নামে এক বাঙালির বাড়িতে দুর্বৃত্তরা আগুন দিয়েছে এমন খবর পেয়ে ওই মিছিল থেকেই প্রধান সড়কের পাশের লংগদু উপজেলা জনসংহতি সমিতির কার্যালয়সহ আশেপাশের পাহাড়িদের বাড়িঘরে আগুন দেওয়া হয়।আগুনে আড়ইশয়েরও বেশি বাড়ি ছাই হয়ে গেছে বলে জানিয়েছেন স্থানীয়রা।

/এনআই/এফএস/ 

আরও পড়ুন- 
'ফিরে এসে দেখি কিছুই নাই, সব পুড়ে ছাই'

সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক