হিল উইমেন্স ফেডারেশনের বিক্ষোভ মিছিলে পুলিশের বাধা

খাগড়াছড়ি প্রতিনিধি
০৭ জুন ২০১৭, ১৫:১৬আপডেট : ০৭ জুন ২০১৭, ১৫:১৭

খাগড়াছড়ি খাগড়াছড়িতে ইউপিডিএফ সমর্থিত হিল উইমেন্স ফেডারেশনের বিক্ষোভ মিছিলে পুলিশ ও বিজিবির সদস্যদের বাধা দেওয়াকে কেন্দ্র করে উভয়পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে বিজিবি’র তিন সদস্য আহত হয়েছেন। এসময় হিল উইমেন্স ফেডারেশনের ১৯ কর্মীকে আটক করেছে পুলিশ।

খাগড়াছড়ি সদর থানার অফিসার ইনচার্জ আবু তারেক মোহাম্মদ আবদুল হান্নান জানান, প্রশাসনের অনুমতি ছাড়াই খাগড়াছড়িতে কল্পনা চাকমা অপহরণের বিশ বছর হওয়ার উপলক্ষে সকালে শহরের স্বণির্ভর এলাকায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করতে চায় সংগঠনটির নেতাকর্মীরা। প্রশাসনের অনুমতি না থাকায় পুলিশ ও বিজিবি’র সদস্যরা এসময় বাধা দিলে পুলিশ ও বিজিবি সদস্যদের লক্ষ্য করে ইট-পাটকেল ছুড়তে থাকে বিক্ষোভকারীরা। এসময় বিজিবি হাবিলদার হাবিব, সিপাহী রুবেল ও কামরুল আহত হয়। এই ঘটনায় হিল উইমেন্স ফেডারেশনের ১৯ কর্মীকে আটক করেছে পুলিশ। জিজ্ঞাসাবাদ শেষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে এ ঘটনায় পুরো স্বণির্ভর এলাকায় বাজারের দোকানপাট বন্ধ করে দিয়েছে ব্যবসায়ীরা। এতে সেখানকার জনমনে আতঙ্ক সৃষ্টি হয়েছে।বর্তমানে সেখানকার পরিস্থিতি প্রশাসনের নিয়ন্ত্রণে রয়েছে।

/এআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী