ফেনীতে কলেজছাত্রীকে ধর্ষণের অভিযোগে অফিস সহকারী আটক

ফেনী প্রতিনিধি
০৭ জুন ২০১৭, ১৬:২৩আপডেট : ০৭ জুন ২০১৭, ১৬:২৮

অফিস সহকারী কৃষ্ণ চন্দ্র দাস ফেনীতে এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগে ফেনী সরকারি কলেজের অফিস সহকারী কৃষ্ণ চন্দ্র দাসকে (৩০) আটক করেছে পুলিশ। বুধবার দুপুরে ওই ছাত্রীর অভিযোগের প্রেক্ষিতে সরকারি কলেজ অধ্যক্ষ প্রফেসর আবুল কালাম আজাদ তাকে পুলিশে সোপর্দ করেন।

ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাশেদ খান চৌধুরী আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

পুলিশ সূত্র জানায়, গত ৬ মে ফেনী সরকারি কলেজ কেন্দ্রে অনার্স তৃতীয় বর্ষের পরীক্ষায় অসদুপায় অবলম্বনের দায়ে সরকারি জিয়া মহিলা কলেজের এক শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়। ওই শিক্ষার্থী কান্নাকাটি শুরু করলে বহিষ্কারাদেশ প্রত্যাহার করে দেওয়া হবে এমন আশ্বাস দিয়ে অফিস সহকারী কৃষ্ণ চন্দ্র দাস ওই ছাত্রীকে একটি কক্ষে নিয়ে ধর্ষণ করে। পরে আজ বুধবার ওই ছাত্রী অফিস সহকারী কৃষ্ণ চন্দ্র দাসের কাছে গেলে আবারও তাকে ধর্ষণের চেষ্টা করে। এরপর ওই ছাত্রী ফেনী সরকারি কলেজ অধ্যক্ষ প্রফেসর আবুল কালাম আজাদের কাছে লিখিত অভিযোগ করেন।

/বিএল/

সম্পর্কিত
সর্বশেষ খবর
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ