রাঙামাটিতে ফের উদ্ধারকাজ শুরু, আশ্রয়কেন্দ্রে অব্যবস্থাপনার অভিযোগ

জিয়াউল হক, রাঙামাটি
১৫ জুন ২০১৭, ১০:৫৭আপডেট : ১৫ জুন ২০১৭, ১৩:৫২

রাঙামাটিতে পাহাড় ধস রাঙামাটিতে পাহাড় ধসের ঘটনায় উদ্ধার অভিযান ফের শুরু হয়েছে। রাঙামাটি ফায়ার সার্ভিস ও চট্টগ্রাম থেকে আসা ফায়ার সার্ভিসের ৬০ সদস্য মিলে বৃহস্পতিবার সকাল থেকে আবার পুরোদমে কাজ শুরু করেছেন। ৬টা টিমে ভাগ হয়ে কাজ করছেন তারা। রাঙামাটি ফায়ার সার্ভিসের উপ সহকারী পরিচালক মো. দিদার হোসেন বাংলা ট্রিবিউনকে এসব তথ্য নিশ্চিত করেন।

দিদার হোসেন জানান, সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত এলাকা ভেদভেদিতে দুটি টিম কাজ করছে। তবে যেখানেই নিখোঁজের খবর পাওয়া যাচ্ছে সেখানেই উদ্ধারকর্মীরা যাওয়ার চেষ্টা করছেন। ধসে পড়া মাটি ছড়িয়ে ছিটিয়ে থাকায় কাজ করা কঠিন হচ্ছে।

বৃহস্পতিবার সকালে রাঙামাটি সার্কিট হাউজের পেছনে ধসে পড়া পাহাড়ের নিচ থেকে একটি শিশুর লাশ উদ্ধার করা হয়েছে বলে জানান চট্টগ্রাম ফায়ার সার্ভিসের ফায়ার ম্যান উত্তম চৌধুরি। এ নিয়ে নিহতের সংখ্যা ১০৬ জনে দাঁড়িয়েছে।

এদিকে রাঙামাটিতে পাহাড় ধসে ক্ষতিগ্রস্তদের জন্য চালু করা ১০টি আশ্রয়কেন্দ্রের কয়েকটিতে অব্যবস্থাপনার অভিযোগ করেছেন দুর্গতরা। পাসপোর্ট অফিস আশ্রয়কেন্দ্রে অবস্থানকারী বানু বেগম বলেন, সেখানে খাওয়া-দাওয়া, ওষুধ, গোসলের ব্যবস্থা, পানির সংকট রয়েছে।

৬ নং ওয়ার্ড কাউন্সিলর রবি মোহন চাকমা বলেন, ‘প্রথম দুই দিন সব ত্রাণ ব্যক্তিগতভাবেই চলেছে। বুধবার সরকারি সাহায্য শুরু হয়েছে। আজ থেকে আশা করছি কোনও সমস্যা থাকবে না।’ রাঙামাটিতে পাহাড় ধস

পাহাড় ধসের ঘটনায় রাঙামাটি জেলা প্রশাসনের কন্ট্রোল রুমের দায়িত্বে নিয়োজিত ম্যাজিস্ট্রেট খন্দকার মোহাম্মদ এখতিয়ার আরাফাত বাংলা ট্রিবিউনকে বলেন, ‘গতকাল (বুধবার) পরিস্থিতি সামাল দেওয়ার জন্য সব ধরনের কমিটি করা হয়েছে। আজ থেকেই সম্মিলিতভাবে সব ধরনের সহযোগিতা করা হবে। আমরা আশা করছি দ্রুত সবাই সব ধরনের সাহায্য পাবেন।’

এদিকে পাহাড় ধস ও যোগাযোগ ব্যবস্থার জটিলতার সুযোগ নিয়ে কিছু ব্যবসায়ী রাঙামাটি শহরে নিত্যপণ্যে দাম বাড়িয়ে দিয়েছে বলে অভিযোগ উঠেছে। চাল, ডাল, তেল, মোমসহ বিভ্ন্নি পণ্য কয়েকগুণ দামেও বিক্রি হচ্ছে বলে জানা গেছে। এ বিষয়ে রাঙামাটির সহকারী কমিশনার (ভূমি) এসএস মনিরুজ্জামান বলেন, 'এক শ্রেণির অসাধু ব্যবসায়ী দুর্যোগের সুযোগ নেওয়ার চেষ্টা করছে। তবে শহরে যে পরিমাণ পণ্যের মজুদ আছে তাতে আরও দুয়েকদিন চলবে। এর মধ্যেই পণ্য সরবরাহ স্বাভাবিক হয়ে যাবে। আমরা তখন ভ্রাম্যমাণ আদালত শুরু করবো।' 
রাঙামাটি সড়ক ও জনপথ বিভাগ সূত্রে জানা গেছে, রাঙামাটি-চট্টগ্রাম মহাসড়কে যে ৩০০ মিটার অংশ ধসে পড়েছে তা ঠিক করতে আরও তিন-চারদিন লাগবে। রাস্তা ঠিক না হওয়া পর্যন্ত কাপ্তাই হয়ে বোটে যোগাযোগ করতে হবে। উল্লেখ্য রাঙামাটির সব ধরনের যোগাযোগ ও রসদ সরবরাহের অন্যতম পথ এটি।

এদিকে সোমবার রাত থেকে বিদ্যুৎ না থাকায় শহরের পরিস্থিতি আরও জটিল হয়ে আছে। এ ব্যাপারে বিদ্যুৎ বিভাগের তত্ত্বাবধায়ক প্রকৌশলী (পরিচালনা ও সংরক্ষণ) মো. দুলাল হোসেন জানান, 'বিদ্যুৎ কখন আসবে বলা যাচ্ছে না। আমরা চেষ্টা করে যাচ্ছি।'

/এফএস/  

আরও পড়ুন- 


বনানী থেকে আবারও একই দিনে ৩ যুবক নিখোঁজ!

সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম