পাহাড় কেটে নয়, পরিকল্পিতভাবে ঘর নির্মাণ করতে হবে: বীর বাহাদুর

বান্দরবান প্রতিনিধি
১৫ জুন ২০১৭, ১৬:২৫আপডেট : ১৫ জুন ২০১৭, ১৬:৩১

বান্দরবানে ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ বিতরণ করছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং (ছবি- বান্দরবান প্রতিনিধি)

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং বলেন,‘এই এলাকার মানুষের থাকার জন্য পাহাড়ে ঘর নির্মাণ করতে হবে। তবে এভাবে পাহাড় কেটে নয়, পরিকল্পিতভাবে করতে হবে। বৃহস্পতিবার সকালে জেলা প্রশাসনের সহযোগিতায় এবং দুর্যোগ ও ত্রাণ ব্যবস্থাপনা মন্ত্রাণালয়ের উদ্যোগে পাহাড় ধস ও প্লাবিত এলাকার ক্ষতিগ্রস্তদের ত্রাণ বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, প্রশাসন বিভিন্ন জায়গায় আশ্রয় কন্দ্রে খুলে মাইকিং করে অনেক মানুষকে সরিয়ে এনেছে। এ কারণে অন্য জেলার তুলনায় বান্দরবানে অনেক কম ক্ষতি হয়েছে।

ভবিষ্যতে পাহাড়ে ঝুঁকিতে বসবাসকারীদের ভারী বৃষ্টির সময় নিরাপদে আশ্রয়ে সরে যাওয়ার জন্য তিনি অনুরোধ জানান। এসময় তিনি ১০টি আশ্রয় কেন্দ্রে আশ্রয় নেওয়া ক্ষতিগ্রস্ত ৫৩১টি পরিবারকে ২০ কেজি করে মোট ১০ টন ৬২০ কেজি চাল বিতরণ করেন।

ত্রাণ বিতরণী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা প্রশাসক দিলীপ কুমার বণিক, পুলিশ সুপার সঞ্জিত কুমার রায়, পৌর মেয়র মোহাম্মদ ইসলাম বেবীসহ সরকারি বেসরকারি কর্মকর্তারা।

/জেবি/

আরও পড়তে পারেন: ‘খাবার দেয় নাই, পানি ও স্যালাইন দিয়ে গেছে’

সম্পর্কিত
সর্বশেষ খবর
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী