আরও দুটি লাশ উদ্ধার রাঙামাটিতে, স্থানীয়ভাবে তল্লাশি চলছে

রাঙামাটি প্রতিনিধি
১৭ জুন ২০১৭, ১৫:০৬আপডেট : ১৭ জুন ২০১৭, ১৫:১৩

রাঙামাটিতে পাহাড় ধস রাঙামাটির জুরাছড়িতে আরও দুটি লাশ উদ্ধার করা হয়েছে। এ নিয়ে পাহাড় ধসের ঘটনায় জেলায় নিহতের সংখ্যা ১১২ জনে পৌঁছালো। উদ্ধার তৎপরতা বন্ধ ঘোষণা করা হলেও স্থানীয়ভাবে এখনও তল্লাশি চলছে।

রাঙামাটির ১১২ জনকে নিয়ে চার পার্বত্য জেলায় পাহাড় ধসে নিহতের সংখ্যা ১৫৩ জনে দাঁড়ালো। চট্টগ্রামে ৩০ জন, বান্দরবারে ৯ জন ও কক্সবাজারে দুইজন নিহত হয়েছেন।  

পাহাড় ধসের ঘটনায় জেলা প্রশাসনের কন্ট্রোল রুম থেকে জানানো হয়েছে, শনিবার সকালে জুরাইছড়ির ধুমধুম্মা এলাকা থেকে দুই জনের লাশ উদ্ধার করেছে স্থানীয়রা। তারা হলেন- চিয়ঙ চাকমা (১৮) ও চিবে চোগা চাকমা (১৭)। ফায়ার সার্ভিস শুক্রবার আনুষ্ঠানিকভাবে উদ্ধার অভিযান সমাপ্ত ঘোষণা করেছে। তবে এখনও দুয়েকজন নিখোঁজ রয়েছে বলে জানিয়েছেন কন্ট্রোল রুমের দায়িত্বে নিয়োজিত ম্যাজিস্ট্রেট খন্দকার মোহাম্মদ এখতিয়ার আরাফাত। তাদের খোঁজে স্থানীয়ভাবে তল্লাশি চলছে। প্রশাসনের পক্ষ জানানো হয়েছে, আশ্রয় কেন্দ্রগুলোয় অবস্থান নেওয়া লোকজনের অভিযোগ আমলে নিয়ে তা সমাধানের চেষ্টা করা হচ্ছে। 

এদিকে গত সোমবার (১২ জুন) পাহাড় ধসের কারণে রাঙামাটি-চট্টগ্রাম সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন থাকায় পণ্য সরবরাহ বন্ধ ছিল। শুক্রবার থেকে কাপ্তাই হয়ে জলপথে পণ্য আনা হচ্ছে। পণ্যের দাম বাড়ানো প্রতিরোধে জেলা প্রশাসনের পক্ষ থেকে মোবাইল কোর্ট পরিচালিত হচ্ছে। রাঙামাটিতে পাহাড় ধস

পাহাড় ধসের ঘটনায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত রাঙামাটি জেলা। পাহাড় ধসের কারণে রাঙামাটির সঙ্গে সারাদেশের সড়ক যোগাযোগ বন্ধ রয়েছে। যাত্রী ও পণ্যবাহী কোনও যানই সেখানে যেতে পারছে না।  সীমিত পরিসরে যোগাযোগ চলছে জলপথে। ফলে শহরের বাজারে সব ধরনের মাছ-মাংস, শাক-সবজিসহ নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বাড়িয়ে দিয়েছে কিছু কিছু ব্যবসায়ী।

যোগাযোগ বন্ধ থাকায় রাঙামাটিতে জ্বালানি তেলের সংকট দেখা দিয়েছে। ফলে অভ্যন্তরীণ যান চলাচলও বন্ধ হওয়ার উপক্রম। শুক্রবার বিকালে তেলের দোকান ও পাম্পগুলো খোলা থাকলেও তাদের কাছে কোনও জ্বালানি তেল নেই বলে জানিয়েছে।

রাঙামাটি সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রৌকশলী এমদাত হোসেন বলেন, ‘যেভাবে রাস্তা ভেয়ে গেছে তা ঠিক করতে কিছুটা সময় লাগবে। আমরা ও যৌথবাহিনী একসঙ্গে কাজ করছি। রাঙমাটি-চট্টগ্রাম ও রাঙামাটি-খাগড়াছড়ি, রাঙামাটি-কাপ্তাই, রাঙামাটি-বান্দরবান সব রাস্তার একই অবস্থা। অগ্রাধিকার ভিত্তি  আগে রাঙামাটি-চট্টগ্রাম রাস্তা চলাচলের ব্যবস্থা করা হচ্ছে। আগামী কয়েকদিনের মধ্যেই সড়ক সংস্কারের কাজ সম্পন্ন হবে।’

/এফএস/ 

আরও পড়ুন- 

পাহাড়ে স্বজনহারাদের আহাজারি আর বেঁচে থাকার লড়াই

সাত বছর অপেক্ষার পর আন্তঃনগরের বদলে শাটল ট্রেন, ক্ষোভ দুই জেলায়

 
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম