ফখরুলের ওপর হামলা: এখনও মামলা হয়নি

চট্টগ্রাম ব্যুরো
১৯ জুন ২০১৭, ১৩:৩৩আপডেট : ১৯ জুন ২০১৭, ১৩:৩৮

আহত মির্জা ফখরুল ইসলাম আলমগীর চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের গাড়ি বহরে হামলার ঘটনায় এখনও মামলা হয়নি।

আজ সোমবার (১৯ জুন) রাঙ্গুনিয়া থানার ডিউটি অফিসার এসআই মজিুবর রহমান জানান, হামলার ঘটনায় বিএনপির পক্ষ থেকে এখনও মামলা করা হয়নি।

ফেসবুকে হামলাকারীদের কিছু ছবি প্রকাশিত হয়েছে এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘বিষয়টি তদন্ত করা হচ্ছে। এখনও কাউকে আটক করা হয়নি। আমরা ঘটনাস্থলে গিয়ে কাউকে পাইনি।’

প্রসঙ্গত, রবিবার চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের গাড়ি বহরে হামলা করে দুর্বৃত্তরা। এ‌তে ফখরুল ও তার সফরসঙ্গী আমির খসরু মাহমুদ চৌধুরী, বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান শামিম, কেন্দ্রীয় নেতা মেজর জেনারেল (অব.) রুহুল আমিন আহত হন। রাঙামাটিতে পাহাড় ধসে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন ও ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ বিতরণের উদ্দেশ্যে রাঙামাটি যাওয়ার পথে তারা এ হামলার শিকার হন।

/বিএল/

সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম