চট্টগ্রামে শ্রীলঙ্কান ছাত্রীকে ধর্ষণের অভিযোগ, গ্রেফতার ১

চট্টগ্রাম ব্যুরো
২০ জুন ২০১৭, ২০:২৭আপডেট : ২০ জুন ২০১৭, ২১:৫১

চট্টগ্রাম চট্টগ্রামে শ্রীলঙ্কান নাগরিক এক বিশ্ববিদ্যালয় ছাত্রীকে ধর্ষণের অভিযোগে আরিফুল ইসলাম (২৫) নামের এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।  সোমবার (১৯) রাত ১০টায় চট্টগ্রামের ঝাউতলা মসজিদ কলোনি থেকে পুলিশ তাকে গ্রেফতার করে। বাংলা ট্রিবিউনকে খুলশী থানার এসআই রূপক কান্তি এ তথ্য নিশ্চিত করেছেন।

রুপক কান্তি জানান, সোমবার (১৯ জুন) রাত ৮টায় খুলশী থানায় মামলা করেন ওই ছাত্রী।

মঙ্গলবার (২০ জুন) আরিফুল ইসলামকে আদালতে হাজির করা হলে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন মহানগর হাকিম আল ইমরান খান।

আরিফের বাবার নাম মৃত খলিলুর রহমান। মা আছিয়া বেগম। তাদের বাড়ি পঞ্চগড় জেলার রজলীপাড়ায়।

মামলায় উল্লেখ করা হয়েছে, ইউনিভার্সিটি অব সাইন্স অ্যান্ড টেকনোলজি চিটাগংয়ের (ইউএসটিসি) এমবিবিএস শেষ বর্ষের ছাত্রী ওই শ্রীলঙ্কান তরুণী। বিশ্ববিদ্যালয়ের পাশে একটি দোকানে কেনা-কাটার সুবাদে আরিফের সঙ্গে তার পরিচয়। পরে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। রবিবার (১৮ জুন) রাতে চট্টগ্রাম শহরের একটি রিসোর্টে নিয়ে ছেলেটি তাকে ধর্ষণ করে। পরে এই বিষয়ে পুলিশেল কাছে অভিযোগ করেন ওই ছাত্রী।

/এনআই/এফএস/ 

আরও পড়ুন- 

‘হাই-ভোল্টেজ’ তারের নিচে জীবনবাজি রেখে বসবাস

সম্পর্কিত
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম