বর্তমান সরকারের আমলে একজন মানুষও না খেয়ে মরবে না: প্রতিমন্ত্রী উশৈসিং

বান্দরবান প্রতিনিধি
২৩ জুন ২০১৭, ১৪:৪৫আপডেট : ২৩ জুন ২০১৭, ১৪:৪৫

বর্তমান সরকারের আমলে একজন  মানুষও না খেয়ে মরবে না: প্রতিমন্ত্রী উশৈসিং পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং বলেন, বর্তমান সরকার সব সময় অসহায় দরিদ্রদের পাশে আছে। সরকার দেশের মানুষের কথা ভাবে বলেই প্রতি বছর ঈদের দিন, যেকোনও দুর্যোগের দিন ও শীতকালসহ যেকোনও অনুষ্ঠানে অসহায় মানুষকে সহায়তা করছে। বর্তমান সরকার যতদিন থাকবে, ততদিন একজন মানুষও না খেয়ে মরবে না।

শুক্রবার (২৩ জুন) সকালে ঈদ উপলক্ষে বান্দরবানে দুস্থদের মাঝে ভিজিএফএর চাল বিতরণের সময় তিনি এসব কথা বলেন।

জেলা ত্রাণ ও পুর্নবাসন কার্যালয়ের ব্যবস্থাপনায় দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয় থেকে বান্দরবান সদর উপজেলার সুয়ালক, রেইচা, কুহালং, রাজবিলা ও টংকাবতি ইউনিয়ের ৫ হাজার ৯০০ পরিবারের মধ্যে এসব চাল বিতরণ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক দিলীপ কুমার বণিক, পুলিশ সুপার সঞ্জিত কুমার রায়, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আক্তারসহ সদর উপজেলার বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান ও সুশীল সমাজের প্রতিনিধিরা।

এ সময় সদর উপজেলার ৫টি ইউনিয়নে ৫ হাজার ৯০০ পরিবারের মধ্যে ১০ কেজি করে চাল বিতরণ করা হয়।

/বিএল/

সম্পর্কিত
সর্বশেষ খবর
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের