কুড়িয়ে পাওয়া ককটেল বিস্ফোরণে কিশোর আহত

কুমিল্লা প্রতিনিধি
২৩ জুন ২০১৭, ১৮:৫৩আপডেট : ২৩ জুন ২০১৭, ১৮:৫৩

ককটেল কুমিল্লা অগ্রণী ব্যাংকের পেছনে পড়ে থাকা কাগজপত্র ও বিভিন্ন মালামাল কুড়িয়ে বস্তায় ভর্তি করার সময় ককটেল বিস্ফোরণে নায়েম (১৭) নামে এক কিশোর আহত হয়েছে। শুক্রবার দুপুরে জেলার বুড়িচং উপজেলা সদরে এ ঘটনা ঘটে।
নায়েমকে গুরুতর আহত অবস্থায় কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত নায়েম জেলার আদর্শ সদর উপজেলার আড়াইওড়া গ্রামের শুক্কুর মিয়ার ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নায়েম (১৭) একজন টোকাই। শুক্রবার দুপুর দেড়টার দিকে সে বুড়িচং উপজেলা সদরের অগ্রণী ব্যাংকের পেছনে কাগজপত্র ও বিভিন্ন মালামাল কুড়িয়ে বস্তায় ভর্তি করার সময় হঠাৎ বিকট আওয়াজে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে সে গুরুতর আহত হয়।
বুড়িচং থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনোজ কুমার বলেন, ‘প্রথমে আহত ওই কিশোরকে বুড়িচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে অবস্থার অবনতি দেখে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। কোনও দুর্বৃত্ত ওই স্থানে ককটেলটি ফেলে রাখতে পারে বলে ধারণা করা হচ্ছে।’

/এমও/

সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম