কক্সবাজার বিমানবন্দরে ইয়াবাসহ সাংবাদিক আটক!

কক্সবাজার প্রতিনিধি
২৪ জুন ২০১৭, ১৪:১০আপডেট : ২৪ জুন ২০১৭, ১৪:১০

আটক নাজির আহমেদ সীমান্ত কক্সবাজার বিমানবন্দরে ইয়াবাসহ নজির আহমদ সীমান্ত নামে এক সাংবাদিককে আটক করা হয়েছে। শনিবার সকাল ১০টায় বিমানবন্দরের নিরাপত্তা কর্মীরা তাকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করে।
আটক নজির আহমদ সীমান্ত কক্সবাজারের টেকনাফ থেকে প্রকাশিত সীমান্ত নামের একটি পত্রিকার সম্পাদক এবং জিটিভিসহ কয়েকটি পত্রিকার টেকনাফ প্রতিনিধি হিসেবে কাজ করেন বলে নিজের পরিচয় দিয়েছেন। টেকনাফ থেকে নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন স্থানীয় সাংবাদিক জানান, সীমান্ত বেশ কয়েকটি গণমাধ্যমের প্রতিনিধি হিসেবে কাজ করলেও এখন তিনি নিজের স্বঘোষিত ‘সীমান্ত পত্রিকা’র সম্পাদক।
তবে নজির আহমদ সীমান্ত জিটিভির প্রতিনিধি হিসেবে কাজ করলেও বর্তমানে তিনি জিটিভির প্রতিনিধি নন বলে জানিয়েছেন, জিটিভির চট্টগ্রাম বিভাগের প্রধান অনিন্দ্য টিটু। তিনি জানান, ৮ মাস আগেই তাকে বাদ দেওয়া হয়েছে।
কক্সবাজার বিমান বন্দরের ম্যানেজার সাধন কুমান্ত মোহন্ত জানান, সকাল ১০টায় কক্সবাজার থেকে ঢাকাগামী এক বিমানের যাত্রী ছিলেন এ যুবক। তার শরীরে তল্লাশি চালিয়ে ১০৭টি ইয়াবা পাওয়া যায়। পরে তাকে পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে।

কক্সবাজার সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রণজিৎ কুমার বড়ুয়া জানান, আটক যুবকের বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায় মামলা করে আদালতে প্রেরণ করার প্রক্রিয়া চলছে।

/এমও/

সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম