খালে পড়া অটোরিকশা তুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে তিনজনের মৃত্যু

চট্টগ্রাম ব্যুরো
২৮ জুন ২০১৭, ১৩:৫৬আপডেট : ২৮ জুন ২০১৭, ১৩:৫৬

চট্টগ্রাম চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পটিয়া এলাকায় বিদ্যুৎস্পৃষ্টে দুই ভাইসহ তিনজনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৭ জুন) রাত সাড়ে ১২টার দিকে ওই এলাকায় তাদের বহন করা অটোরিকশাটি খালে পড়ে যায়। অটোরিকশাটি তুলতে গেলে সেখানে থাকা বিদ্যুতের তার জড়িয়ে গিয়ে তারা তিনজন ঘটনাস্থলেই মারা যান।
পটিয়া থানার ভারপ্রপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মো. নেয়ামত উল্লাহ বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহতরা হলেন- আব্দুল মান্নান (২৪) ও তার ভাই শাহাদাত হোসেন হান্নান এবং মোহাম্মদ নুর। নিহতরা সবাই কক্সবাজার পেকুয়া উপজেলার রাজাখালি বকশিখোলা গ্রামের বাসিন্দা।
ওসি শেখ নেয়ামত উল্লাহ বাংলা ট্রিবিউনকে জানান, নিহত তিনজন গরু কেনার জন্য কর্ণফুলী থানার মইজ্জারটেক এলাকায় এসেছিল। রাতে যাওয়ার পথে পেছন থেকে অন্য একটি অটোরিকশা ধাক্কা দিলে তাদের অটোরিকশাটি সড়কের পাশে খালে পড়ে যায়। পরে সেটি তুলতে গিয়ে খালে পড়ে থাকা বিদ্যুতের তারে জড়িয়ে তিনজন ঘটনাস্থলে মারা যান।
তিনি আরও জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের লাশ উদ্ধার করে। লাশ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
/এআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ