দেশে জঙ্গিবাদ দুর্বল হয়েছে, নির্মূল হয়নি: ওবায়দুল কাদের

নোয়াখালী প্রতিনিধি
০১ জুলাই ২০১৭, ১৭:২৫আপডেট : ০১ জুলাই ২০১৭, ১৮:১১

গুলশানের হলি আর্টিজানে জঙ্গি হামলায় নিহতদের স্মরণ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বাংলাদেশে জঙ্গিবাদ দুর্বল হয়েছে, তবে নির্মূল হয়নি।’ শনিবার নোয়াখালীর কবিরহাট উপজেলার ‘করম বক্স আদর্শ উচ্চ বিদ্যালয়ে’র প্রাক্তন ছাত্র-ছাত্রীদের পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বক্তব্য রাখছেন ওবায়দুল কাদের ওবায়দুল কাদের বলেন, ‘তারা গোপনে হয়তো বড় ধরনের হামলার প্রস্তুতি নিচ্ছে। বিশ্বের বড় বড় দেশে এখনও জঙ্গি হামলা চলছে। বাংলাদেশের পুলিশ শেখ হাসিনার নেতৃত্বে জনগণকে সঙ্গে নিয়ে জঙ্গিদের দুর্বল করেছে।’

যারা জঙ্গিবাদের পৃষ্ঠপোষকতা করে, সে দলের সঙ্গে কখনও ঐকমত্য হতে পারে না উল্লেখ করে সেতুমন্ত্রী বলেন, ‘জনগণকে সঙ্গে নিয়ে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়তে হবে। জঙ্গিবাদ, মাদক, বেকারত্বকে শেখ হাসিনার নেতৃত্বেই আমরা পরাজিত করবো।’

অভিভাবকদের উদ্দেশে মন্ত্রী বলেন, ‘মাদক ও জঙ্গিবাদের মতো সন্ত্রাসী কর্মকাণ্ডে যেন ছেলেমেয়েরা জড়িয়ে পড়তে না পারে, সে জন্য তাদের প্রতি খেয়াল রাখতে হবে। শেখ হাসিনার মতো নেতার সাহসী নেতৃত্বের কারণে দেশে জঙ্গিবাদ নিয়ন্ত্রণে রয়েছে। আগামী নির্বাচনে যদি নৌকা মার্কায় ভোট দিয়ে আওয়ামী লীগকে ক্ষমতায় আনতে না পারেন, তাহলে জঙ্গিবাদের আবারও উত্থান ঘটবে।’

বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সভাপতি ও কবিরহাট উপজেলা ভাইস চেয়ারম্যান মফিজ উল্যার সভাপতিত্বে অনুষ্ঠিত পুনর্মিলনী অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক একরামুল করিম চৌধুরী, কবিরহাট উপজেলা আওয়ামী লীগের সভাপতি নুরুল আমিন রুমী। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কবিরহাট পৌরসভার মেয়র জহিরুল হক রায়হান।

/এমও/

সম্পর্কিত
সর্বশেষ খবর
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
নতুন যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল-লেবানন: হিজবুল্লাহমুক্ত জোন গঠনের সিদ্ধান্ত
নতুন যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল-লেবানন: হিজবুল্লাহমুক্ত জোন গঠনের সিদ্ধান্ত
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম