ফখরুলের গাড়িবহরে হামলা: ঘটনাস্থল পরিদর্শনে পিবিআই সদস্যরা

চট্টগ্রাম ব্যুরো
০২ জুলাই ২০১৭, ২৩:৫৯আপডেট : ০২ জুলাই ২০১৭, ২৩:৫৯

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলামের গাড়িবহরে হামলার ঘটনা তদন্ত করতে ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ ব্যুরো অব ইনভিস্টিগেশন (পিবিআই) সদস্যরা। রবিবার (২ জুলাই) সকালে পিবিআই চট্টগ্রাম বিভাগীয় বিশেষ পুলিশ সুপার (এসএসপি) জুলফিকার আলী হায়দারের নেতৃত্বে ১০ সদস্যের প্রতিনিধি দল রাঙ্গুনিয়ায় ঘটনাস্থলে যান।

চট্টগ্রামে বিএনপির মহাসচিবের গাড়িবহরে হামলা জুলফিকার আলী হায়দার বাংলা ট্রিবিউনকে বলেন, ‘সকালে আমরা ঘটনাস্থল পরিদর্শন করে প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলেছি। ঘটনার কারণ সর্ম্পকে আমরা স্থানীয় পর্যায়ে তথ্য সংগ্রহ করেছি।’

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘এটি একটি তদন্তাধীন বিষয় তাই প্রত্যক্ষদর্শীরা কী তথ্য দিয়েছেন এ ব্যাপারে কিছু বলা যাচ্ছে না।’ তবে আদালতের দেওয়া নির্ধারিত সময়ের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেওয়া হবে বলে নিশ্চিত করেন তিনি।

প্রসঙ্গত, গত ১৮ জুন পাহাড় ধসে ক্ষতিগ্রস্তদের মধ্যে ত্রাণ বিতরণ করতে রাঙামাটি যাওয়ার পথে চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার ইছাখালী বাজারে হামলার শিকার হন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম। ঘটনার তিনদিন পর জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম চট্টগ্রাম শাখার যুগ্মে-আহ্বায়ক এনামুল হক বাদি হয়ে আদালতে একটি মামলা দায়ের করেন। স্থানীয় ছাত্রলীগসহ আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের ২৬জন নেতাকর্মীকে আসামি করা হয়।

একই ঘটনায় ২২ জুন আদালতে পাল্টা মামলা দায়ের করেন স্থানীয় অটোরিকশা চালক মো. মহসিন। মির্জা ফখরুলের গাড়িবহরের একটি গাড়ির ধাক্কায় তিনি আহত হয়েছেন বলে দাবি করেন তিনি। ওই মামলায় স্থানীয় বিএনপির ২৬ জন নেতাকর্মীকে আসামি করা হয়। আদালত দু’টি মামলা তদন্তের জন্য পিবিআইকে নির্দেশ দেয়।

/এএইচ/এমও/

সম্পর্কিত
সর্বশেষ খবর
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে