কুমিল্লা রেল স্টেশনের ১নং প্ল্যাটফর্মে আসার পর ঢাকাগামী উপকূল এক্সপ্রেস ট্রেনের একটি বগির দুটি চাকা লাইনচ্যুত হয়ে যায়। সোমাবার সকাল সাড়ে ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে। এতে হতাহতের কোনও ঘটনা ঘটেনি। তবে ট্রেনের পাঁচ শতাধিক যাত্রী দুর্ভোগে পড়েছে।
বিষয়টি নিশ্চিত করে কুমিল্লা রেল স্টেশন মাস্টার সফিকুর রহমান জানান, ট্রেনের গতি কম থাকায় হতাহতের কোনও ঘটনা ঘটেনি। ট্রেনের ১৮টি বগিতে ৫ শতাধিক যাত্রী ছিল। দুপুর ১২টার দিকে লাকসাম রেলওয়ে জংশন থেকে একটি ইঞ্জিন এসে ওই ট্রেনের ১৭টি বগি নিয়ে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায়। এই দুর্ঘটনার কারণে ঢাকা-চট্টগ্রাম লাইনে রেল চলাচলের কোনো বিঘ্ন ঘটেনি। বিকাল ৬টার দিকে দুর্ঘটনা কবলিত ইঞ্জিন ও বগি উদ্ধারের জন্য লাকসাম থেকে উদ্ধারকারী ট্রেন আসার কথা রয়েছে।
/জেবি/
আরও পড়তে পারেন: মৌলভীবাজারে অপহরণের ৬ দিন পর শিশুর লাশ উদ্ধার








