মৌলভীবাজারে অপহরণের ৬ দিন পর শিশুর লাশ উদ্ধার

মৌলভীবাজার প্রতিনিধি
০৩ জুলাই ২০১৭, ১৪:০০আপডেট : ০৩ জুলাই ২০১৭, ১৪:১২

শিশু কামরান (ছবি- মৌলভীবাজার প্রতিনিধি)

মৌলভীবাজার সদর উপজেলায় অপহরণের ৬ দিন পর কামরান (৬) নামে এক শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ। রবিবার (২ জুলাই) দিনগত রাত ১টার দিকে উপজেলার সাধুহাটি গ্রামের একটি বাড়ি থেকে শিশুটির লাশ উদ্ধার করা হয়। এসময় অপহরণের অভিযোগে আল আমিন নামে একজনকে আটক করা হয়। মৌলভীবাজার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল আহাম্মদ বাংলা ট্রিবিউনকে এসব তথ্য নিশ্চিত করেছেন।
শিশু কামরান সদর উপজেলার মনুমুখ ইউনিয়নের সাধুহাটি গ্রামের কাতার প্রবাসী কয়েছ মিয়ার ছেলে।
কামরানের আত্মীয়-স্বজনের অভিযোগ, আল আমিন গলা টিপে হত্যা করে কামরানের লাশ ঘরের ভেতরে খাটের নিচে মাটি চাপা দিয়ে রাখে।
এ ব্যাপারে ওসি সোহেল আহাম্মদ বলেন, 'আটকের পর আল আমিন ভাতিজা কামরানকে হত্যার কথা স্বীকার করেছে।'
প্রসঙ্গত, ২৯ জুন (বৃহস্পতিবার) সকাল ৯টার দিকে কামরান তার বাড়ির পাশে খেলা করছিল। এরপর থেকে তাকে আর খুঁজে পাওয়া যাচ্ছিল না। নিখোঁজের কিছুক্ষণ পর কামরানের বাবার কাছে মুঠোফোনে ৫ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়। এতে ওই দিনই থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন কামরানের বাবা।
/এমএ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
পদত্যাগ করেছেন শন টেইট
পদত্যাগ করেছেন শন টেইট
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের