আগামী জাতীয় নির্বাচন শেখ হাসিনার অধীনেই: হানিফ

লক্ষ্মীপুর প্রতিনিধি
১৫ জুলাই ২০১৭, ১৮:৩২আপডেট : ১৫ জুলাই ২০১৭, ১৮:৩৪

মাহবুব উল আলম হানিফ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেছেন, ‘বিএনপি দেশে-বিদেশে যতই ষড়যন্ত্র করুক না কেন আগামী জাতীয় নির্বাচন সংবিধান অনুযায়ী প্রধানমন্ত্রী শেখ হাসিনার অধীনেই হবে। এর কোনও বিকল্প নেই।’ তিনি আরও বলেন, ‘বিএনপি একটি সন্ত্রাসবাদী দল, এটা দেশ-বিদেশে স্বীকৃত। এরা বিগতে দিনে সব উগ্রবাদী সৃষ্টি করেছে তাই এদের সব ষড়যন্ত্র প্রতিহত  করতে হবে।’

লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে শনিবার (১৫ জুলাই) এসব কথা বলেন। প্রায় ১৪ বছর পর এই উপজেলা আওয়ামী লীগের সম্মেলন অনুষ্ঠিত হল। আলহাজ মো. শাহজাহানের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, দলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এনামুল হক শামিম, কৃষি বিষয়ক সম্পাদক ফরিদুন্নাহার লাইলী, যুব ও ক্রীড়া সম্পাদক হারুনুর রশিদ, যুব মহিলা লীগের সভাপতি নাজমা আক্তার, একেএম শাহজাহান কামাল এমপি, তরিকত ফেডারেশনের মহাসচিব এম এ আউয়াল, জেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম ফারুক পিঙ্কু, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নুরউদ্দিন চৌধুরী নয়ন, প্রমুখ।

হানিফ বলেন, ‘পেট্রোল দিয়ে মানুষ হত্যারর বিচার হবে, অন্যায়ের শাস্তি পেতেই হবে। বিএনপি ২১ হাজার আওয়ামী লীগ নেতাকর্মীকে হত্যা করেছে। এমনকি শেখ  হাসিনাকেও হত্যার চেষ্টা করেছিল। তাই অপেক্ষা খাকুন প্রত্যেক হত্যারই বিচার হবে।’

সরকারের উন্নয়নের চিত্র সাধারণ মানুষের কাছে তুলে ধরতে নেতাকমীদের প্রতি আহ্বান জানান মাহবুব উল আলম হানিফ।

/এফএস/ 

আরও পড়ুন- আমাকে জনগণ থেকে বিচ্ছিন্ন করবেন না: প্রধানমন্ত্রী

সম্পর্কিত
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
রাজধানীতে আওয়ামী মৎস্যজীবী লীগ নেতা গ্রেফতার
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক