ভাটিয়ারিতে রি-রোলিং মিলের গলিত লোহা ছিটকে ৯ শ্রমিক দগ্ধ

চট্টগ্রাম ব্যুরো
১৭ জুলাই ২০১৭, ০৩:২৬আপডেট : ১৭ জুলাই ২০১৭, ০৩:২৮

চট্টগ্রাম চট্টগ্রামের ভাটিয়ারি এলাকায় অবস্থিত একটি রি-রোলিং মিলে গলিত লোহা ছিটকে পড়ে নয়জন শ্রমিক দগ্ধ হয়েছেন। রবিবার (১৬ জুলাই) সকালে সীমা অটো রি-রেলিং নামে ওই মিলে এ ঘটনা ঘটে। গলিত লোহা পড়ে শ্রমিকদের ৫ থেকে ৩০ শতাংশ শরীর পুড়ে গেছে বলে জানিয়েছেন চিকিৎসকরা।
সীতাকু- থানার উপ পরিদর্শক মোহাম্মদ সাইফুল্লাহ বাংলা ট্রিবিউনকে বলেন, ‘ভারিয়ারিস্থ সীমা রি রোলিং নামে একটি কারখানায় গলিত লোহা পড়ে নয় শ্রমিক দগ্ধ হয়েছেন। তাদের নগরীর একে খান এলাকায় অবস্থিত আল আমিন হাসপাতালে ভর্তি করা হয়েছে।’
দগ্ধ শ্রমিকরা হলেন- ওমর ফারুক, সঞ্জয়, শফিকুল ইসলাম, নিজাম উদ্দিন, মোস্তফা, রাজু, সেকান্দার আলী, নাছির উদ্দিন ও মোহাম্মদ হাসান। আহতদের বয়স ২৫ থেকে ৩৬ বছরের মধ্যে বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।
আল আমিন হাসপাতালের মালিক মোহাম্মদ মনির উল্লাহ বলেন, হাসপাতালে ভর্তি হওয়া শ্রমিকদের হাত, পা, বুক ও পিঠ দগ্ধ হয়েছে। তাদের মধ্যে দুই জনের শরীরের ২০ শতাংশ, একজনের ১০ শতাংশ এবং অন্যদের ৫ থেকে ৭ শতাংশ শরীর পুড়ে গেছে।

কারখানার রি-রোলিং ইউনিটের ইনচার্জ আনোয়ারুল আবছার বলেন, ‘ভুলক্রমে কাদা মিশ্রিত স্ক্রাবগুলো চুল্লিতে ফেলায় গলিত লোহা ছিটকে এসে শ্রমিকদের গায়ে পড়ে। কর্তৃপক্ষের উদ্যোগে তাদেরকে একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।’

/এআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের