ফেনীর মুহুরী নদীর বাঁধে ভাঙন, ৫ গ্রাম প্লাবিত

ফেনী প্রতিনিধি
২১ জুলাই ২০১৭, ১২:৪৩আপডেট : ২১ জুলাই ২০১৭, ১২:৪৩

ফেনীর মুহুরী নদীর বাঁধে ভাঙন টানা বর্ষণ ও ভারতীয় পাহাড়ি ঢলের কারণে শুক্রবার (২১ জুলাই) সকালে ফেনীর মুহুরী নদীর বাঁধের ফুলগাজির অংশে তিনটি স্থানে ভাঙন ধরেছে। এতে উত্তর দৌলতপুর ,দক্ষিণ দৌলতপুর, ধনিয়াকোনা ও সাহাপুরসহ পাঁচটি গ্রামের রাস্তাঘাট, ফসলি জমি পানিতে তলিয়ে গেছে। ভেসে গেছে মৎস্য খামারসহ নানা সম্পদ । পানিবন্দি হয়ে পড়েছে ওই সব এলাকার মানুষ ।

ফেনী পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) নির্বাহী প্রকৌশলী কহিনুর আলম এই তথ্য জানিয়েছেন।

ফেনীর মুহুরী নদীর বাঁধে ভাঙন তিনি জানান, মুহুরী নদীর পানি বিপদ সীমার ১৩.৪৭ সে.মি. ওপর দিয়ে প্রবাহিত হওয়ায় নদীর বাঁধের বাম তীরের উত্তর ও দক্ষিণ দৌলতপুর এবং ধনিয়াকোনা অংশ ভেঙে যায়। এতে ওই সব এলাকার লোকালয় পানি ঢুকে পড়ে ।

অন্যদিক বৃহস্পতিবার (২০ জুলাই) নদীর পরশুরাম উপজেলার সুবার বাজারের উত্তর পাঁশে সিলোনিয়া নদীর বাঁধ ভেঙে গেছে। এতে ওই এলাকার পাটনি কোনার ফসলি জমি বন্যার পানিতে ডুবে গেছে। একইভাবে উপজেলার মনিপুর গ্রামের অংশের রাস্তাঘাটসহ ফসলি জমি প্লাবিত হয়েছে।

/এআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী