উচ্চশিক্ষা আঞ্চলিক সহযোগিতা সম্মেলন আয়োজনে সভা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৫ জুন ২০২৫, ১৯:৪৮আপডেট : ২৫ জুন ২০২৫, ১৯:৪৮

দক্ষিণ এশীয় উচ্চশিক্ষা আঞ্চলিক সহযোগিতা সম্মেলন আয়োজনে গঠিত স্টিয়ারিং কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৫ জুন) বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনে (ইউজিসি) এ বৈঠক অনুষ্ঠিত হয়। 

সভায় টেকনিক্যাল কমিটি নামে দুটি কমিটি গঠন করা হয়েছে। বৈঠকে ইউজিসি চেয়ারম্যান অধ্যাপক ড. এসএমএ ফায়েজ সভাপতিত্ব করেন। 

বৈঠকে ইউজিসি সদস্য অধ্যাপক ড. মোহাম্মদ তানজীমউদ্দিন খান, অধ্যাপক ড. মোহাম্মদ আনোয়ার হোসেন, অধ্যাপক ড. মো. সাইদুর রহমান, ইউজিসি সচিব ড. ফখরুল ইসলাম, শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের যুগ্মসচিব মো. সাইদুর রহমান, পররাষ্ট্র মন্ত্রণালয়ের পরিচালক লোকমান হোসেন, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের যুগ্মসচিব মু. বিল্লাল হোসেন খান, হায়ার এডুকেশন এক্সিলারেশন অ্যান্ড ট্রান্সফরমেশন (হিট) প্রকল্পের পরিচালক অধ্যাপক ড. আসাদুজ্জামান, বিশ্ব ব্যাংকের সিনিয়র এডুকেশন অ্যাডভাইজার ড. মো. মাহমুদ-উল-হকসহ ইউজিসি এবং হিট প্রকল্পের সংশ্লিষ্ট পরামর্শক ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সভায় ইউজিসি সদস্য অধ্যাপক ড. মোহাম্মদ তানজীমউদ্দিন খান ও অধ্যাপক ড. মো. সাইদুর রহমানকে আহ্বায়ক করে আয়োজক কমিটি এবং টেকনিক্যাল কমিটি নামে দুটি কমিটি গঠন করা হয়েছে। এসব কমিটিতে ইউজিসির সদস্য এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের কর্মকর্তাদের অন্তর্ভুক্ত করা হয়েছে।

এছাড়া সভায় দক্ষিণ এশীয় উচ্চশিক্ষা আঞ্চলিক সহযোগিতা সম্মেলন আয়োজনের বিষয়বস্তু, অতিথি নির্বাচন, স্থান ও সময় নির্ধারণ, পরিদর্শন, সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজনসহ বিভিন্ন বিষয়ে নিয়ে আলোচনা করা হয়। এছাড়া, এই সম্মেলনে উচ্চশিক্ষা সহযোগিতা বিষয়ে ঘোষণাপত্র গ্রহণের সিদ্ধান্ত হয়।

ইউজিসি চেয়ারম্যান অধ্যাপক ফায়েজ বলেন, দক্ষিণ এশীয় উচ্চশিক্ষা আঞ্চলিক সহযোগিতা সম্মেলন শুধু ইউজিসির নয় বরং এটা জাতীয় অনুষ্ঠান। এই সম্মেলনে অংশগ্রহণকারীরা সার্কভুক্ত দেশের বিশ্ববিদ্যালয়ের উত্তম চর্চাগুলো নিয়ে মতবিনিময় করবেন; যা উচ্চশিক্ষার অগ্রগতিতে অবদান রাখবে। আন্তর্জাতিক এ সম্মেলন সফলভাবে আয়োজন করতে তিনি সংশ্লিষ্ট সবার সহযোগিতা প্রত্যাশা করেন।

উল্লেখ্য, চলতি বছরের ডিসেম্বরে সার্কভুক্ত দেশের ইউজিসি প্রতিনিধিদের নিয়ে ঢাকায় তিন দিনের একটি আঞ্চলিক উচ্চশিক্ষা সম্মেলন আয়োজনে কাজ করছে ইউজিসি।

সম্মেলনের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসকে আমন্ত্রণ জানানো হবে।

এই সম্মেলনে সার্কভুক্ত ৮টি দেশের ইউজিসি প্রতিনিধি, আফ্রিকা ও এশিয়ার দেশগুলোর প্রতিনিধি, দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, শিক্ষাবিদ ও গবেষকদের আমন্ত্রণ জানানো হবে।

দক্ষিণ এশীয় অঞ্চলের ইউজিসি নেটওয়ার্ককে একত্রিত করা এবং বিশ্ববিদ্যালয়গুলোতে শিক্ষা, উদ্ভাবন ও গবেষণার মানোন্নয়নে সহযোগিতামূলক মনোভাব জোরদার এবং উচ্চশিক্ষার অগ্রগতির ক্ষেত্রে করণীয় নির্ধারণে এই সম্মেলন আয়োজন করা হচ্ছে।

ইউজিসি বাস্তবায়নাধীন ‘হায়ার এডুকেশন এক্সিলারেশন অ্যান্ড ট্রান্সফরমেশন (হিট)’ প্রকল্পের অর্থায়নে এই সম্মেলন অনুষ্ঠিত হবে।

/এসএমএ/এমকেএইচ/
সম্পর্কিত
ইউজিসির সদস্য হলেন ঢাবির অধ্যাপক আব্দুল্লাহ-আল-মামুন
উচ্চশিক্ষায় বৈশ্বিক অংশীদারত্ব জোরদারে মালয়েশিয়ার সহযোগিতা চায় ইউজিসি
আশ্বাসে থেমে আছে ইউজিসি, সম্পূরক বৃত্তির টাকা পাননি জবি শিক্ষার্থীরা
সর্বশেষ খবর
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী