৮০ হাজার পিস ইয়াবাসহ মিয়ানমারের ২ নাগরিক আটক

কক্সবাজার প্রতিনিধি
২৭ জুলাই ২০১৭, ১৩:৩০আপডেট : ২৭ জুলাই ২০১৭, ১৩:৩২

কক্সবাজারে উদ্ধার ইয়াবা কক্সবাজারের টেকনাফে ৮০ হাজার পিস ইয়াবাসহ মিয়ানমারের দুই নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা। উদ্ধার হওয়া ইয়াবার আনুমানিক বাজারমূল্য ২ কোটি ৪০ লাখ টাকা। বৃহস্পতিবার (২৭ জুলাই) সকালে টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়নের নাজিরপাড়া এলাকা থেকে এসব ইয়াবাসহ তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন মিয়ানমারের আকিয়াব জেলার মংডু উপজেলার দলিয়াপাড়া গ্রামের আবুল বাশারের ছেলে জোনায়েত (২০) ও নুরুল আলমের ছেলে মোহাম্মদ জোহার (৩০)।

টেকনাফ ২নং বিজিবি’র ভারপ্রাপ্ত অধিনায়ক শরীফুল ইসলাম জোমাদ্দার জানান, গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকা দিয়ে মিয়ানমার থেকে ইয়াবা প্রবেশের খবর পেয়ে অভিযানে নামেন টেকনাফের দমদমিয়া বিওপি’র সদস্যরা। এ সময় একটি নৌকা নিয়ে দুজন মিয়ানমারের নাগরিক নাফ নদী হয়ে বাংলাদেশের প্রবেশের সঙ্গে সঙ্গে তাদের চ্যালেঞ্জ করা হয়। পরে বিজিবি’র সদস্যরা নৌকাতে থাকা মিয়ানমারের দুজনকে তল্লাশি করে। এ সময় বস্তাভর্তি কিছু ইয়াবা উদ্ধার করা হয়। পরে গণনা করে ৮০ হাজার পিস ইয়াবা পাওয়া যায়।

আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য ও অবৈধ অনুপ্রবেশের দায়ে দুটি মামলা দিয়ে টেকনাফ থানায় সোপর্দ করা হয়।

/বিএল/

সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম