চট্টগ্রামে নকল সন্দেহে জব্দ করা ডিমগুলো পরীক্ষার নির্দেশ

চট্টগ্রাম ব্যুরো
০১ আগস্ট ২০১৭, ১৭:৪৩আপডেট : ০১ আগস্ট ২০১৭, ১৭:৪৩

নকল সন্দেহে চট্টগ্রামের পটিয়া এলাকা থেকে জব্দ ডিমগুলো পরীক্ষার জন্য জেলা প্রাণিসম্পদ বিভাগে পাঠিয়েছে পটিয়া থানা পুলিশ। মঙ্গলবার ডিমগুলো পরীক্ষার জন্য প্রাণিসম্পদ অফিসে পাঠানো হয়। পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ নেয়ামতুল্লাহ বিষয়টি নিশ্চিত করেছেন।

ডিম (ফাইল ছবি) এর আগে, গত শুক্রবার (২৮ জুলাই) বোয়ালখালী আদালতের এক বিচারকের করা অভিযোগের ভিত্তিতে নকল সন্দেহে ৩ হাজার ডিম জব্দ করে পটিয়া থানা পুলিশ। পরদিন ওই জব্দ ডিমগুলো পরীক্ষার পুলিশ আদালতে আবেদন করে।

পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ নেয়ামতুল্লাহ জানান, আদালতে আবেদনের পরিপ্রেক্ষিতে গতকাল সোমবার পটিয়ার জ্যেষ্ঠ বিচারক মো. মহিদুল ইসলাম জব্দ ডিমগুলো পরীক্ষার জন্য চট্টগ্রাম জেলা প্রাণিসম্পদ বিভাগে পাঠানোর নির্দেশ দেন। আদালতের ওই আদেশের পর আজ (মঙ্গলবার) সকালে ডিমগুলো প্রাণিসম্পদ কার্যালয়ে পাঠানো হয়েছে।

জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মোহাম্মদ রিয়াজুল হক বলেন, ‘আমরা আদালতের আদেশের কোনও কপি পাইনি। তবে শুনেছি ডিমগুলো ভেটেরিনারি বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা করা হবে।’

এ ব্যাপারে ভেটেরিনারি অ্যান্ড অ্যানিমাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয়ের মাইক্রোবায়োলজি অ্যান্ড ভেটেরিনারি পাবলিক হেলথ বিভাগের অধ্যাপক ডা. পরিতোষ কুমার বিশ্বাস বলেন, ‘এখন পর্যন্ত এ ধরনের কোনও অফিসিয়াল অর্ডার আমাদের কাছে আসেনি। তবে ডিমগুলো যদি পাঠানো হয়, সেগুলো আমরা যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে পরীক্ষা-নিরীক্ষা করে ফলাফল জানিয়ে দিবো।’

তিনি আরও বলেন, ‘এর আগেও নগরীর কিছু মানুষ ব্যক্তি উদ্যোগে সন্দেহ নিরসনের জন্য আমাদের কাছে কিছু ডিম পরীক্ষা করার জন্য এনেছেন। তখন আমরা ওইসব ডিম পরীক্ষা-নিরীক্ষা করেছি। ওই সব ডিমে কৃত্রিম কোনও উপাদান পাওয়া যায়নি।’

/এমও/

সম্পর্কিত
সর্বশেষ খবর
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
একদিনে হামে আর ৪ মৃত্যু
একদিনে হামে আর ৪ মৃত্যু
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী