কুমিল্লায় ফুটবল খেলা নিয়ে দু’পক্ষের সংঘর্ষ, আহত ১৫

কুমিল্লা প্রতিনিধি
০৪ আগস্ট ২০১৭, ০৯:৫৬আপডেট : ০৪ আগস্ট ২০১৭, ০৯:৫৬

কুমিল্লা কুমিল্লায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতায় ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই উপজেলার স্কুল শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এসময় জেলার বরুড়া উপজেলা নির্বাহী কর্মকর্তার গাড়ি এবং বলাকা পরিবহনের ৩টি বাস ভাঙচুর করা হয়েছে। এ ঘটনায় উভয়পক্ষের কমপক্ষে ১৫ জন শিক্ষার্থী আহত হয়।

বৃহস্পতিবার (৩ আগস্ট) বিকালে নগরীর জিলা স্কুল সড়কের জেলা শিক্ষা ভবনের সামনে এ ঘটনা ঘটে। রাত সাড়ে ৭টায় ঘটনার বিষয়টি উল্লেখ করে জেলা শিক্ষা অফিসারের মাধ্যমে জেলা প্রশাসকের কাছে অভিযোগ দাখিল করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, বাংলাদেশ জাতীয় স্কুল ও মাদ্রাসা ক্রীড়া সমিতি কুমিল্লার আয়োজনে ৪৬তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতায় ফুটবলের চূড়ান্ত খেলা ছিল বৃহস্পতিবার। বিকাল ৫টায় কুমিল্লা জিলা স্কুল মাঠে খেলাটি অনুষ্ঠিত হয়। খেলায় জেলার আদর্শ সদর উপজেলার পক্ষে কুমিল্লা জিলা স্কুল এবং বরুড়া উপজেলার পক্ষে হাজী নোয়াব আলী পাইলট উচ্চ বিদ্যালয় অংশগ্রহণ করে। খেলা শুরুর ১৬ মিনিটের মধ্যেই পেনাল্টিতে ২-০ গোলে কুমিল্লা জিলা স্কুল এগিয়ে যায়। এতে বরুড়া হাজী নোয়াব আলী পাইলট উচ্চ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও খেলোয়াড়রা ক্ষুব্ধ হয়ে মাঠ ত্যাগ করে।

এ ঘটনাকে কেন্দ্র করে নগরীর জিলা স্কুল সড়কের শিক্ষা ভবনের সামনে বরুড়া থেকে খেলোয়াড়সহ শিক্ষক-শিক্ষার্থীদের নিয়ে আসা বলাকা পরিবহনের ৩টি বাসে হামলা চালিয়ে ভাঙচুর করা হয়। হামলায় বরুড়া উপজেলা নির্বাহী কর্মকর্তার গাড়ির সামনের গ্লাসও ভেঙে যায়। এসময় কমপক্ষে ১৫ জন শিক্ষার্থী ও পথচারী আহত হয়। আহতদের মধ্যে রিফাত হোসেন (১৩), আবদুল্লাহ আল-শিবলী (১৭), জাহিদুল ইসলাম ইমন (১৩), রাব্বি আহমেদ (১৬) ও ইউনুস মিয়াকে (১৬) কুমিল্লা সদর হাসপাতালে এবং অপর আহতদের বরুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়।

খবর পেয়ে সন্ধ্যা ৭টার দিকে শিক্ষার্থীদের দেখতে হাসপাতালে যান অতিরিক্ত জেলা প্রশাসক শরীফ নজরুল ইসলাম। এসময় আদর্শ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সামসুজ্জামান ও বরুড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোসা. লুৎফুন নাহার নাজীমসহ প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এ বিষয়ে বরুড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোসা. লুৎফুন নাহার নাজীম জানান, খেলায় পেনাল্টিতে ২-০ গোলে কুমিল্লা জিলা স্কুল এগিয়ে থাকায় বরুড়ার হাজী নোয়াব আলী পাইলট উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে অসন্তোষ দেখা দেয়। একপর্যায়ে তারা মাঠ ত্যাগ করে বাসে ওঠার সময় এ ঘটনা ঘটায়। শিক্ষার্থীদের বহনকারী বলাকা পরিবহনের ৫টি বাসের মধ্যে ৩টি বাসের গ্লাস ভেঙে ফেলা হয়।

কুমিল্লা জেলা শিক্ষা অফিসার মো. আবদুল মজিদ বলেন, খেলার মাঠে সংঘটিত ঘটনার বিষয়টি উল্লেখ করে বরুড়ার হাজী নোয়াব আলী পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইলিয়াস কাঞ্চন জেলা প্রশাসকের কাছে আমার মাধ্যমে লিখিত অভিযোগ দাখিল করেছেন। তবে কে বা কারা এ ঘটনা ঘটিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী তা খতিয়ে দেখবেন।

/এআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান