লংগদুর অগ্নিদুর্গত শিক্ষকদের পাশে শিক্ষক সমিতি

রাঙামাটি প্রতিনিধি
০৪ আগস্ট ২০১৭, ১৯:৫৫আপডেট : ০৪ আগস্ট ২০১৭, ২০:০২

লংগদুর অগ্নিদুর্গত শিক্ষকদের পাশে শিক্ষক সমিতি

রাঙামাটির লংগদু উপজেলা সদরের আশেপাশের চারটি পাহাড়ি গ্রামে অগ্নিকাণ্ডের ঘটনায় ক্ষতিগ্রস্ত শিক্ষকদের আর্থিক সহায়তা করছে ‘বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারি শিক্ষক সমিতি’ রাঙামাটি জেলা শাখা। যুবলীগ নেতা নুরুল ইসলাম নয়নের হত্যাকে কেন্দ্র করে ২ জুন এই অগ্নিসংযোগের ঘটনা ঘটে।

‘সকলের তরে সকলে আমরা, প্রত্যেকে আমরা পরের তরে’ মানবিক এ স্লোগান নিয়ে গত বৃহস্পতিবার লংগদু উপজেলা সদরের তিনটিলা সরকারি প্রাথমিক বিদ্যালয় মিলনায়তনে ক্ষতিগ্রস্ত শিক্ষকদের মাঝে নগদ অর্থ সহায়তা দেওয়া হয়। এ উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করে জেলা প্রাথমিক শিক্ষক সমিতি।

সমিতির রাঙামাটি জেলা শাখার আহ্বায়ক ও কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি দীপু শ্রীং লেপচা‘র সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রাথমিক শিক্ষা অফিসার রওশন আলী। এতে বিশেষ অতিথি ছিলেন সহকারি জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মনসুর আলী, রাঙামাটি সদর উপজেলা রিসোর্স সেন্টারের ইন্সট্রাক্টর মোহাম্মদ বখতেয়ার হোসেন, উপজেলা শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) মোহাম্মদ মনিরুজ্জামান ও তিনটিলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বহ্নি শিখা দে। শিক্ষক সমিতির সদস্য মোহাম্মদ লোকমান হোসেনের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন সমিতির কেন্দ্রীয় কমিটির পার্বত্য বিষয়ক শিক্ষক অধিকার সম্পাদক বিমলেন্দু চাকমা, সমিতির লংগদু শাখার সভাপতি সুমিত্র চাকমা

বক্তারা বলেন, লংগদু‘র ঘটনা সারা দেশের মানুষের মধ্যে দুঃখ পেয়েছে। কেউ অন্যায় করলে দেশের প্রচলিত আইনে তার বিচার হবে। কিন্তু আইন নিজের হাতে তুলে নিয়ে সাধারণ মানুষের এমন ক্ষতি কারো কাম্য হতে পারে না । আর এ ঘটনায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে আমাদের শিক্ষক সমাজ। হাসি মুখে যে শিক্ষকরা ক্লাসে পাঠদান করেন আজ তারাই আমাদের সামনে মলিন মুখে বসে আছেন।

সভা শেষে ক্ষতিগ্রস্ত ২০ শিক্ষক ও তাদের পরিবারকে ছয় হাজার টাকা করে করে অনুদান দেওয়া হয়।

/জেবি/

আরও পড়তে পারেন:  ফুলবাড়ী থেকে নিখোঁজ স্কুল ছাত্র লালমনিরহাটে উদ্ধার

সম্পর্কিত
সর্বশেষ খবর
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী