আখাউড়ায় পাঁচ মামলার আসামি ‘বন্দুকযুদ্ধে’ নিহত

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
০৫ আগস্ট ২০১৭, ০৯:২৪আপডেট : ০৫ আগস্ট ২০১৭, ০৯:২৫

বন্দুকযুদ্ধ ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে জালাল উদ্দিন বদু নামে এক ব্যক্তি  নিহত হয়েছেন। শুক্রবার গভীর রাতে উপজেলার নুরপুর এলাকায় এই ঘটনা ঘটে।  পুলিশের দাবি, বদুর বিরুদ্ধে অন্তত পাঁচটি মামলা রয়েছে। ঘটনাস্থল থেকে বেশ কিছু দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় তিন পুলিশ সদস্যও আহত হন।
আখাউড়া থানা পুলিশ ও এলাকাবাসী জানায়,সন্ত্রাসী কার্যক্রম চালানো ও মাদক ব্যবসার অভিযোগ রয়েছে বদুর বিরুদ্ধে। তিনি বেশ কিছুদিন যাবত এলাকা ছেড়ে পালিয়ে ছিলেন। শুক্রবার (৪ আগস্ট) সকালে এলাকার লোকজন তাকে ধরে পুলিশের হাতে তুলে দেয়। সন্ধ্যা নাগাদ তাকে আখাউড়া থানায় পুলিশ হেফাজতে রাখা হয়।
আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোশারফ হোসেন তরফদার জানান, জিজ্ঞাসাবাদে বদু বেশ কিছু তথ্য দেয়। রাতে তাকে নিয়ে অস্ত্র উদ্ধারের অভিযানে বের হলে নুরপুর এলাকায় পুলিশের উপর হামলা চালায় বদুর সহযোগীরা। এসময় আত্মরক্ষার্থে পুলিশ গুলি ছোড়ে। এ সময় বদুকে আহত অবস্থায় পড়ে থাকতে দেখে আখাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

/এফএস/  

আরও পড়ুন- উপকূলীয় চরে খাদ্য সংকটে মরছে গবাদি পশু

সম্পর্কিত
সর্বশেষ খবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম