কোম্পানীগঞ্জে টর্নেডোর আঘাতে ঘরবাড়ি বিধ্বস্ত, আহত ২০

নোয়াখালী প্রতিনিধি
১০ আগস্ট ২০১৭, ১৮:৩৫আপডেট : ১০ আগস্ট ২০১৭, ২১:৫১

নোয়াখালীতে টর্নেডোর আঘাতে বাড়িঘর বিস্বম্ত নোয়াখালীর কোম্পানীগঞ্জে টর্নেডোর আঘাতে প্রায় ৫০টি ঘরবাড়ি বিধ্বস্ত ও সহস্রাধিক গাছপালা উপড়ে গেছে। আহত হয়েছে অন্তত ২০ জন। বৃহস্পতিবার (১০ আগস্ট) বিকালে উপজেলার ৮নং চরএলাহী ইউনিয়নে এ টর্নেডো আঘাত হানে।
উপজেলা প্রশাসন ও স্থানীয় জনপ্রতিনিধি সূত্রে জানা গেছে, কোম্পানীগঞ্জ উপজেলার ৮নং চরএলাহী ইউনিয়নের ১, ৩ ও ৪নং ওয়ার্ডে বিকালে প্রবল বেগে টর্নেডোটি আঘাত হানে। ১০-১২ মিনিট স্থায়ী এ টর্নেডোর আঘাতে ৩টি গ্রামের অন্তত ৫০টি বাড়িঘর বিধ্বস্ত হওয়ার পাশাপাশি সহস্রাধিক গাছপালা উপড়ে যায়।

টর্নেডোর আঘাতে সুমাইয়া আক্তার (১৪), নাজমুন নাহার (২৫), আলেয়া বেগম (৩৫), ধনিয়া বেগম (৫৫), লাইলী বেগম (৪০), নূর নাহার (২৫), বেলাল (৪০) ও রওশন আরাসহ (৩০) অন্তত ২০ জন আহত হয়। আহতদের মধ্যে সুমাইয়া আক্তারকে প্রথমে কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে অবস্থার অবনতি হলে নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠানো হয়। অন্যদের ইউনিয়ন স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে বলে জানা গেছে।
টর্নেডোর আঘাতে ক্ষতিগ্রস্ত ৪নং ওয়ার্ডের নূর ইসলাম জানান, টর্নেডো তাদের ঘর উড়িয়ে নিয়ে গেছে। এখন পর্যন্ত ঘরটি খুঁজে পাওয়া যায়নি। এখন পরিবারের সদস্যদের নিয়ে তারা খোলা আকাশের নিচে অবস্থান করছেন।
চরএলাহী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাবেক চেয়ারম্যান মহরম আলী জানান, তার ৩টি খামার ঘর ও বাড়ির দরজায় স্থাপিত কাচারি ঘরটি টর্নেডো উড়িয়ে নিয়ে গেছে।

তিনি আরও জানান, খামার ঘরের সঙ্গে অবস্থানরত মুরগির খামারে শতাধিক মুরগিও মারা গেছে।
চরএলাহী ইউনিয়নের চেয়ারম্যান আব্দুর রাজ্জাক জানান, টর্নেডোটি ১, ৩ ও ৪নং ওয়ার্ডে আঘাত হানলেও ১ ও ৪ নং ওয়ার্ডে ব্যাপক ক্ষতি হয়েছে। অধিকাংশ পরিবারই এখন খোলা আকাশের নিচে রয়েছে। জরুরি ভিত্তিতে তাদের এখন সরকারি সাহায্য প্রয়োজন বলে তিনি জানান।
সংবাদ পেয়ে উপজেলা চেয়ারম্যান মিজানুর রহমান বাদল ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আমিরুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শনে গিয়েছেন। তারা জানান, ক্ষতিগ্রস্ত পরিবারের তালিকা তৈরি করে নিয়মানুযায়ী তাদের ত্রাণ সহায়তা দেওয়ার জন্য আবেদন করা হবে।
/বিএল/

সম্পর্কিত
সর্বশেষ খবর
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের