খাতুনগঞ্জে পেঁয়াজের দাম কমেছে ১০ টাকা

চট্টগ্রাম প্রতিনিধি
১৪ আগস্ট ২০১৭, ১৯:০৫আপডেট : ১৪ আগস্ট ২০১৭, ১৯:০৫

পেঁয়াজ সরবরাহ সংকট দেখিয়ে হঠাৎ পেঁয়াজের দাম বাড়িয়ে দেওয়ার পর অবশেষে পাইকারিতে দাম কমতে শুরু করেছে। দু’দিনের ব্যবধানে পাইকারিতে পেঁয়াজের দাম কমেছে ১০ টাকা। বর্তমানে খাদ্য পণ্যের অন্যতম পাইকারি বাজার চট্টগ্রামের খাতুনগঞ্জে প্রতি কেজি পেঁয়াজ বিক্রি হচ্ছে ৩৫ থেকে ৪০ টাকায়। তবে খুচরা বাজারে এখনও দাম কমেনি। খুচরায় প্রতি কেজি পেঁয়াজ বিক্রি হচ্ছে ৫০ থেকে ৫৫ টাকায়।
খাতুনগঞ্জ হামিদুল্লাহ মার্কেট ব্যবসায়ী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক হাজী মোহাম্মদ ইদ্রিস বাংলা ট্রিবিউনকে বলেন, ‘দু’দিনের ব্যবধানে পাইকারি বাজারে পেঁয়াজের দাম ১০ টাকার মতো কমেছে। সোমবার (১৪ আগস্ট) খাতুনগঞ্জে পাইকারিতে প্রতি কেজি পেঁয়াজ বিক্রি হচ্ছে ৩৫ থেকে ৪০ টাকায়। রবিবার (১৩ আগস্ট) পাইকারি বাজারে পেঁয়াজ বেচা-কেনা হয়েছিল ৩৮ থেকে ৪২ টাকায়।’
একই তথ্য জানিয়েছেন, খাতুনগঞ্জ পাইকারি বাজারের পেঁয়াজ ব্যবসায়ী নুর হোসেন।
তিনি বাংলা ট্রিবিউনকে বলেন, ‘দুই দিন আগেও পাইকারিতে প্রতি কেজি পেঁয়াজ বিক্রি হয়েছিল ৪৮ থেকে ৫০ টাকায়। কিন্তু বর্তমানে বাজারে প্রতিকেজি পেঁয়াজ বিক্রি হচ্ছে ৩৫ থেকে ৪০ টাকায়। ভারতে আমদানি মূল্য কমে যাওয়ায় পেঁয়াজের দাম কমেছে।’
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমাদানি সংকট তৈরি না হলে পেঁয়াজের দাম কমার সম্ভাবনা রয়েছে। তবে সেটি পুরোপুরি নির্ভর করছে ভারতের ওপর। তারা যদি দাম বাড়িয়ে দেয়, তবে পেঁয়াজের দাম বেড়ে যাবে।’
তিনি আরও বলেন, ‘পেঁয়াজ মজুদ করে রাখা যায় না। দুই-তিন দিনের বেশি গুদামে রাখলে পেঁয়াজ নষ্ট হয়ে যায়। তাই পেঁয়াজ মজুদ করে কৃত্রিম সংকট তৈরি করার কোনও সুযোগ নেই। আমদানিতে দাম বাড়লে পাইকারিতে দাম বাড়ে, আবার আমদানিতে কমলে পাইকারিতেও পেঁয়াজের দাম কমে যায়।’
খাতুনগঞ্জে খোঁজ নিয়ে জানা যায়, বাজারে এখন শুধুমাত্র ভারতের পেঁয়াজ বিক্রি হচ্ছে। ভারতের নাসিক অঞ্চলের পেঁয়াজ সবচেয়ে বেশি বিক্রি হচ্ছে। ওই দেশের ইন্দোর জাতের পেঁয়াজও বাজারে বিক্রি হচ্ছে। তবে সেটি পরিমাণে কম। বাজারে নাসিক অঞ্চলের পেঁয়াজ বিক্রি হচ্ছে ৩৫ থেকে ৪০ টাকায়। অন্যদিকে ইন্দোর জাতের পেঁয়াজ বিক্রি হচ্ছে ৩৫ থেকে ৩৮ টাকায়। অথচ গত সপ্তাহেও এই পেঁয়াজ বিক্রি হয়েছিল কেজি প্রতি ৪৮ থেকে ৫০ টাকা।
এর আগে সরবরাহ স্বাভাবিক থাকায় মার্চ মাসে পেঁয়াজের দাম সর্বনিন্ম ৮ থেকে ১০ টাকায় নেমে আসে। সেই থেকে গত মাস পর্যন্ত পেঁয়াজে দাম স্থিতিশীল ছিল। চলতি মাসের শুরুতে হঠাৎ পেঁয়াজের দাম বাড়তে শুরু করে। সরবরাহ সংকটের অজুহাতে গত সপ্তাহে মাত্র সাত দিনে পেঁয়াজের দাম দ্বিগুণ বেড়ে যায়।
/এআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম