জেলেদের জালে মিললো নিখোঁজ চুয়েট ছাত্রের লাশ

চট্টগ্রাম ব্যুরো
১৬ আগস্ট ২০১৭, ১৫:০৪আপডেট : ১৬ আগস্ট ২০১৭, ১৫:০৯

নাকিব মোহাম্মদ খাব্বার সাগরে ডুবে নিখোঁজ হওয়া চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নাকিব মোহাম্মদ খাব্বারের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। বুধবার (১৬ আগস্ট) দুপুর দেড়টার দিকে স্থানীয় জেলেদের জালে তার মৃতদেহ উঠে আসে। আগের দিন মঙ্গলবার দুপুর ৩টার দিকে চট্টগ্রামের সীতাকুণ্ড এলাকার গুলিয়াখালী সমুদ্র সৈকতে বেড়াতে গিয়ে  নিখোঁজ হয়েছিলেন তিনি।

ঘটনাস্থলে থাকা চুয়েটের উপ-ছাত্রকল্যাণ পরিচালক অধ্যাপক ড. জি এম সাদেকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

নাকিব বিশ্ববিদ্যালয়ের সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের ১৩তম ব্যাচের শিক্ষার্থী। তার গ্রামের বাড়ি কুমিল্লা জেলার বরুড়া এলাকায়, বাবার নাম শফিকুল আলম হেলাল।

ড. জি এম সাদেকুল ইসলাম বাংলা ট্রিবিউনকে বলেন, ‘দুপুর দেড়টার দিকে তার মরদেহ জেলেদের জালে ওঠে আসে। যেখান থেকে সে নিখোঁজ হয় তার ঠিক দুই কিলোমিটার উত্তরে তার লাশ পাওয়া যায়।’

তিনি আরও বলেন, ‘স্থানীয় একটি সাইক্লোন সেন্টারে তার প্রথম জানাজা অনুষ্ঠিত হবে। এরপর তার মরদেহ গ্রামের বাড়ি কুমিল্লায় নিয়ে যাওয়া হবে। পরে সেখান থেকে ঢাকায় তার পরিবারের কাছে নিয়ে যাওয়া হবে। ঢাকায় তাকে দাফন করা হবে।’

এর আগে মঙ্গলবার দুপুরে নাকিবসহ তার ৭/৮ জন বন্ধু ব্যক্তিগত উদ্যোগে গুলিয়াখালী সৈকতে বেড়াতে যায়। রাতে নাকিবের ছোট ভাই নাসিব মোহাম্মদ আরিফ বলেন, ‘ভাইয়া বন্ধুদের নিয়ে ওই সৈকতে ঘুরতে যায়। দুপুরে সৈকতে বন্ধুরা মিলে গোসল করার সময় তার দুই বন্ধু পানিতে ভেসে যেতে শুরু করে। এ সময় ভাইয়া তাদের বাঁচাতে যায়। কিন্তু পাল্টা ঢেউ এসে তাকে সমুদ্রে নিয়ে যায়। এরপর থেকে তার কোনও খোঁজ পাওয়া যায়নি।’ নাকিব সাঁতার জানতো না বলেও জানান তিনি।

ফায়ার সার্ভিসের ডুবুরিরা দীর্ঘ প্রচেষ্টা চালিয়েও মঙ্গলবার নাকিবের কোনও হসিদ পাননি। পরে তারা ব্যর্থ হয়ে ওই দিন সন্ধ্যায় ফিরে আসেন।

/এফএস/ 

আরও পড়ুন- সীতাকুণ্ডে সৈকতে নেমে নিখোঁজ চুয়েট শিক্ষার্থী

সম্পর্কিত
সর্বশেষ খবর
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
আর্জেন্টিনার সমর্থকদের জন্য সুখবর
আর্জেন্টিনার সমর্থকদের জন্য সুখবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম