টেকনাফে দেড় কোটি টাকা মূল্যের ইয়াবা উদ্ধার

কক্সবাজার প্রতিনিধি
১৭ আগস্ট ২০১৭, ২০:২৭আপডেট : ১৭ আগস্ট ২০১৭, ২০:২৭

কক্সবাজারে ৫০ হাজার পিস ইয়াবা উদ্ধার কক্সবাজারের টেকনাফে ৫০ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা। এ সময় একটি মিনিবাস (ম্যাজিক গাড়ি) জব্দ করা হয়। আজ  বৃহস্পতিবার (১৭ আগস্ট) সকালে টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়নের ১নং জিপি পোস্টে তল্লাশি করে এসব ইয়াবা উদ্ধার করা হয়। যার আনুমানিক বাজার মূল্য দেড় কোটি টাকা।

টেকনাফ ২নং বিজিবি’র অধিনায়ক লে. কর্নেল এসএম আরিফুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি সদস্যরা ১নং জিপি পোস্টে গাড়ি তল্লাশি শুরু করেন। এ সময় বিজিবি থামানোর জন্য সংকেত দিলে তা অমান্য করে পার্শ্ববর্তী একটি গ্রামে গাড়িটি ফেলে পালিয়ে যায় পাচারকারীরা। পরে ওই গাড়ি তল্লাশি করে গাড়ির অতিরিক্ত চাকার ভেতর অভিনব কায়দায় ৫০ হাজার ইয়াবা পাওয়া যায়। এসময় গাড়ীটি জব্দ করে ইয়াবা সহ টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

/বিএল/

আরও পড়ুন:
জঙ্গি সাইফুলের বাবাসহ দুই জন নাশকতার মামলায় কারাগারে 

সম্পর্কিত
সর্বশেষ খবর
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম