কুবিতে শিক্ষককে বাধ্যতামূলক ছুটির ঘটনায় ভিসিকে কার্যালয়ে প্রবেশে বাধা

কুমিল্লা প্রতিনিধি
২০ আগস্ট ২০১৭, ১৬:৩৬আপডেট : ২০ আগস্ট ২০১৭, ১৬:৩৬

শিক্ষকদের বাধার মুখে কার্যালয়ে ঢুকতে পারেননি কুবি ভিসি কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের প্রভাষক এবং ভারপ্রাপ্ত সভাপতি মাহাবুবুল হক ভূঁইয়ার বাধ্যতামূলক ছুটির আদেশ প্রত্যাহারের দাবিতে আন্দোলনে নেমেছেন শিক্ষকদের একাংশ। তারা রবিবার (২০ আগস্ট) সকাল ১০টার দিকে ভিসির কার্যালয়ের সামনে অবস্থান নেন।তাদের বাধার মুখে কার্যালয়ে প্রবেশ করতে পারেননি ভিসি।

কুবি শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মেহেদী হাসান, শিক্ষক মাহাবুবুল হককে অন্যায়ভাবে বাধ্যতামূলক ছুটিতে পাঠানো হয়েছে। এই আদেশ প্রত্যাহার না করা পর্যন্ত আন্দোলন চলবে।

উল্লেখ্য, জাতীয় শোক দিবসের অনুষ্ঠান চলাকালে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ভারপ্রাপ্ত সভাপতি মাহাবুবুল হক ভূঁইয়া শিক্ষার্থীদের অনুরোধে ক্লাস রুমে গিয়ে একটি বিষয় বুঝিয়ে দেন। ছাত্রলীগ নেতারা এ বিষয়ে উপাচার্যের কাছে অভিযোগ জানিয়ে ২৪ ঘণ্টার মধ্যে ওই শিক্ষককে সাময়িক বরখাস্ত ও ঘটনা তদন্তের আল্টিমেটাম দেয়। পরবর্তীতে ১৭ আগস্ট কর্তৃপক্ষ শিক্ষক মাহাবুবুল হক ভূঁইয়াকে এক মাসের বাধ্যতামূলক ছুটিতে পাঠায়।

/বিএল/

আরও পড়ুন:

কুবির সেই শিক্ষকের ছুটি প্রত্যাহার চেয়ে লিগ্যাল নোটিশ 

সম্পর্কিত
সর্বশেষ খবর
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী