ইয়াবা পাচারের অভিযোগে ১৯ জনকে ১০ বছর করে কারাদণ্ড

কক্সবাজার প্রতিনিধি
২১ আগস্ট ২০১৭, ১৫:৩৬আপডেট : ২১ আগস্ট ২০১৭, ১৬:২০

কক্সবাজার কক্সবাজারে ইয়াবা পাচারের অভিযোগে ১৯ জনকে ১০ বছর করে সশ্রম কারাদণ্ড দিয়েছেন কক্সবাজারের একটি আদালত। একই সঙ্গে তাদের ৫ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে আরও তিন মাস বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। সোমবার (২১ আগস্ট) দুপুরে দিকে কক্সবাজার অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ ওসমান গণি এ রায় ঘোষণা করেন।

আদালত সূত্র মতে, ২০১৬ সালের ২৫ ফেব্রুয়ারি দুটি বোটে করে পাচারের সময় বঙ্গোপসাগর থেকে চার লাখ ইয়াবাসহ ১৯ জনকে আটক করা হয়। ইয়াবা পাচারের অভিযোগে দায়ের করা মামলায় আসামিরা সবাই কারাগারে ছিলেন। জেলা অতিরিক্ত দায়রা জজ আদালত এস.টি ১০১৩/১৬ নং মামলায় দীর্ঘ শুনানি শেষে এ রায় দেন। আসামিরা সবাই জেলা কারাগারে রয়েছেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন, টেকনাফ সদর ইউনিয়নের লেঙ্গুরবিলের সামশুল আলম প্রকাশ কালু (৩২), জাহেদ হোছাইন (১৮), অছি উল্লাহ (২৭), আয়ুব আলী (৩১), আজিজুল হক (২৬), মকবুল আহমদ (১৮), রফিক আলম (২১), খাইরুল আমিন (৩৬), ফজলুল করিম (২৫), মোহাম্মদ ইলিয়াছ (২১), আব্দুল্লাহ (১৮), জাহাঙ্গীর আলম (৩২), জিয়াউর রহমান (১৮), আনোয়ার হোসেন (২৩), মোহাম্মদ রুবেল (২৩), রাশেদুল হক (৩১), একই উপজেলার রঙ্গীখালী গ্রামের রুবেল (২২), মৌলভীপাড়া গ্রামের নুরুল আলম (২৫), সাবরাং ইউনিয়নের বড় হাবির ছড়া গ্রামের ইমাম হোসেন প্রকাশ নবী (৩০)।

ওই মামলার রাষ্ট্রেরপক্ষের আইনজীবী অ্যাডভোকেট ফরিদুল আলম বলেন, কক্সবাজার জেলার মাদকদ্রব্য আইনে যে মামলাগুলো রয়েছে এর মধ্যে সবচেয়ে বেশি ইয়াবা নিয়ে ধরা পড়া এই ইয়াবা মামলাটি। এই মামলায় প্রত্যেককে ১৫ বছর কারাদণ্ড দেওয়া উচিত ছিল। কিন্তু, বিচারক সার্বিক বিবেচনায় ১০ বছর করে স্বশ্রম কারাদণ্ড দিয়েছেন। এরপরও আমরা সন্তুষ্ট।

মামলাটি কক্সবাজার জেলার জন্য একটি মাইলফলক উল্লেখ করে এই আইনজীবী আরও বলেন, আসামিরা ইতিপূর্বে কারাগারে যে সময় অতিবাহিত করেছে সেটি সাজা থেকে বাদ যাবে।

/বিএল/

আরও পড়ুন:
স্কুলছাত্রী নিতু হত্যার দায়ে একমাত্র আসামির মৃত্যুদণ্ড

সম্পর্কিত
সর্বশেষ খবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম