লংগদু অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের জন্য ১১ কোটি টাকা বরাদ্দ

রাঙামাটি প্রতিনিধি
২৪ আগস্ট ২০১৭, ১৮:৪৮আপডেট : ২৪ আগস্ট ২০১৭, ১৮:৫৬

সংবাদ সম্মেলন

রাঙামাটির লংগদুতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২১২টি পরিবারকে জেলা প্রশাসন থেকে ছয় হাজার করে টাকা, ২ বান্ডেল টিন, ৩০ কেজি চাল ও দুটি করে কম্বল দেওয়া হয়েছে। এছাড়া প্রধানমন্ত্রীর আশ্রয়ন-২ প্রকল্প থেকে পরিবার প্রতি ৫ লাখ টাকা করে মোট ১১ কোটি টাকা দেওয়া হবে।  এই টাকা লংগদু উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে দেওয়া হবে বলে জানিয়েছেন জেলা প্রশাসক মোহাম্মদ মানজারুল মান্নান।  বৃহস্পতিবার বিকেলে রাঙামাটিতে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান। পাহাড় ধস ও লংগদু অগ্নিকাণ্ড নিয়ে জেলা প্রশাসনের সর্বশেষ তথ্য জানাতে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আবু সাহেদ চৌধুরী, অতিরিক্ত জেলা প্রশাসক স্থানীয় সরকার ড. প্রকাশ কান্তি চৌধুরী, অতিরিক্ত জেলা পুলিশ অপরাধ মো. সাফিউল সারোয়ার।

উল্লেখ্য, মোটরসাইকেল চালক নুরুল ইসলাম নয়নকে হত্যার প্রতিবাদে গত ২ জুন পাহাড়ি গ্রামে আগুন দেওয়া হয়। এতে ২১২টি বাড়ি সম্পূর্ণ পুড়ে যায়।

আরও পড়তে পারেন: বন্যার পানি কমলেও বানভাসীদের কষ্ট কমেনি

/জেবি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি