সীমান্তে মিয়ানমারের গুলি, প্রতিবাদ জানানোর পর দুঃখ প্রকাশ

কক্সবাজার প্রতিনিধি
২৬ আগস্ট ২০১৭, ১৪:৫৬আপডেট : ২৬ আগস্ট ২০১৭, ১৫:০১

মিয়ানমার সীমান্তে বিজিবি`র সতর্কতা (ছবি: প্রতিনিধি) বান্দরবানের নাইক্ষ্যংছড়ি তুমব্রু সীমান্তে বাংলাদেশের দিকে লক্ষ্য করে গুলিবর্ষণ করেছে মিয়ানমার সীমান্তরক্ষী বর্ডার গার্ড পুলিশ (বিজিপি)। আজ শনিবার (২৬ আগস্ট) দুপুরের দিকে তুমব্রু'র ২টি পয়েন্ট দিয়ে ৮ থেকে ১০ রাউন্ড গুলিবর্ষণ করেছে তারা। এ ঘটনার প্রতিবাদ জানিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। পরে বিজিপি দুঃখপ্রকাশ করে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে কক্সবাজার ৩৪ বিজিবি’র অধিনায়ক লে. কর্নেল মনজুরুল হাসান খান বলেন, ‘মিয়ানমার সীমান্তরক্ষী বর্ডার গার্ড পুলিশের (বিজিপি) গুলিবর্ষণের ঘটনায় তাৎক্ষণিক প্রতিবাদ জানিয়েছে বিজিবি। প্রতিবাদে বিজিপি এজন্য ভুল স্বীকার করে দুঃখ প্রকাশ করেছে। গুলির এই ঘটনায় উদ্বিগ্ন হওয়ার কারণ নেই।’

বিজিপি’র এই কর্মকর্তা আরও বলেন, ‘সীমান্তে রোহিঙ্গা ইস্যু নিয়ে খুব শক্ত অবস্থানে রয়েছে বাংলাদেশ সীমান্তরক্ষী। বিজিবি’র পাশাপাশি সরকারের অন্যান্য সংস্থাও সীমান্তে কাজ করছে। গত দুইদিন ধরে অসংখ্য রোহিঙ্গা প্রাণভয়ে বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টা করছিল। কিন্তু বিজিবি কঠোর হাতে দমন করেছে।’

উল্লেখ্য, আনান কমিশনের রিপোর্ট প্রকাশিত হওয়ার পর বৃহস্পতিবার (২৪ আগস্ট) রাতে মিয়ানমারের মংডুর নাইকাদং ও কোয়াংছিদং গ্রামে রোহিঙ্গাদের উপর গুলি বর্ষণ শুরু করে বর্ডার গার্ড পুলিশ (বিজিপি)।  রয়টার্স জানায়, এসময় ১৭ পুলিশ ও ৭৭ রোহিঙ্গা নিহত হয়েছে। প্রাণ বাঁচাতে রোহিঙ্গারা বাংলাদেশের দিকে ছুটে আসছে বলে জানান সীমান্ত এলাকার বাসিন্দারা।

আরও পড়ুন- সীমান্তে রোহিঙ্গাদের জটলা বাড়ছে, দলে দলে ঢোকার আশঙ্কা

/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী