সহিংসতায় আহত আরও ৯ রোহিঙ্গা চমেক হাসপাতালে

চট্টগ্রাম ব্যুরো
২৮ আগস্ট ২০১৭, ১৩:৩৪আপডেট : ২৮ আগস্ট ২০১৭, ১৩:৩৮

চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল (ফাইল ছবি) সম্প্রতি মিয়ানমারের মংডু এলাকায় সহিংসতার ঘটনায় গুলিবিদ্ধ ও আগুনে পোড়া আরও ৯ রোহিঙ্গাকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। রবিবার (২৭ আগস্ট) গভীর রাত থেকে সোমবার দুপুর পর্যন্ত তাদেরকে চমেক হাসপাতালে আনা হয় বলে জানিয়েছেন হাসপাতাল পুলিশ ফাঁড়ির এএসআই  আলাউদ্দিন তালুকদার।

আলাউদ্দিন তালুকদার বলেন, ‘হাসপাতালে আরও  ৯ রোহিঙ্গা ভর্তি হয়েছেন। এদের মধ্যে সাতজন গুলিবিদ্ধ, অন্য দুজন আগুনে পুড়ে আহত হয়েছেন।’ 
তিনি বলেন, ‘এই ৯ জনসহ গত তিন দিনে মোট ১৭ জন রোহিঙ্গা হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে মুছা নামে একজনের মৃত্যু হয়েছে। অন্যদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।’
হাসপাতালে ভর্তি হওয়া ৯ রোহিঙ্গারা হলেন, মংডুর হাসুরমা গ্রামের বাসিন্দা মামুনুর রশিদ (২৭), একই এলাকার নুরুল হাকিম (২৬), শীলখালী গ্রামের মো. শাকের (২৭), ধুমাখালী গ্রামের মো. সাদেক (২০), একই গ্রামের জাহেদ হোসেন (২০), নাইয়্যাদং গ্রামের নুরুল সালাম (১৫), আওয়ারবিল গ্রামের পারভেজ (২০), আবুল কাশেম (২৭) ও নুরুল আমিন (২২)। এদের মধ্যে পারভেজ ও কাশেম আগুনে পুড়ে আহত হন। তাদেরকে চমেক হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসা দেওয়া হচ্ছে।
এর আগে শুক্রবার রাতে দুজনকে ভর্তি করা হয়। তাদের মধ্যে মুছা নামে একজনের মৃত্যু হয়। পরদিন শনিবার রাতে আরও চার জনকে হাসপাতালে আনা হয়। রবিবার দিনের বেলায় ভর্তি করা হয় আরও দুই রোহিঙ্গা নাগরিককে। এদের মধ্যে মোবারক নামে এক শিশুর অবস্থা আশঙ্কাজনক। তার গলার একপাশ দিয়ে গুলিবিদ্ধ হয়ে অপর পাশ দিয়ে বেরিয়ে যায়।

আরও পড়ুন:

থেমে থেমে গুলির শব্দ, রোহিঙ্গাদের ওপর নির্মম নির্যাতন 

/বিএল/
সম্পর্কিত
সর্বশেষ খবর
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি