আরও ৪৭৫ জন রোহিঙ্গাকে মিয়ানমারে ফেরত পাঠালো বিজিবি

কক্সবাজার প্রতিনিধি
২৯ আগস্ট ২০১৭, ০৯:৩৩আপডেট : ২৯ আগস্ট ২০১৭, ০৯:৩৮

রোহিঙ্গাবাহী নৌকা (ফাইল ছবি) কক্সবাজারের টেকনাফের নাফ নদীর জলসীমানা দিয়ে আরও ৪৭৫ জন রোহিঙ্গা নারী, পুরুষ ও শিশুদেরকে মিয়ানমারে ফেরত পাঠিয়েছে বিজিবি। মঙ্গলবার (২৯ আগস্ট) সকালে নাফ নদীর বিভিন্ন পয়েন্ট দিয়ে এসব রোহিঙ্গাদের ফেরত পাঠানো হয়। ফেরত পাঠানো রোহিঙ্গারা নাফ নদীর জলসীমানা দিয়ে অবৈধভাবে অনুপ্রবেশের চেষ্টা করছিল।

টেকনাফ ২নং বিজিবি’র অধিনায়ক লে.কর্নেল এসএম আরিফুল ইসলাম সত্যতা নিশ্চিত করে বলেন, ‘আজ ভোর রাত ও সকালে নাফ নদীর বিভিন্ন পয়েন্ট দিয়ে মিয়ানমার থেকে অবৈধভাবে জলসীমানা অতিক্রম করছিল ৪৭৫ জন রোহিঙ্গা নারী, পুরুষ ও শিশু। এসময় সীমান্তে দায়িত্বরত বিজিবি’র সদস্যরা তাদের প্রতিহত করে মিয়ানমারে ফেরত পাঠানো হয়।’

উল্লেখ্য, গত ২৪ আগস্ট মিয়ানমারের আরকান রাজ্যে পুলিশ পোস্টে হামলা চালায় সে দেশের একটি বিদ্রোহী গ্রুপ। এতে ১২ পুলিশ সদস্যসহ অনেক রোহিঙ্গা হতাহত হয়। এঘটনায় প্রতিদিন পালিয়ে বাংলাদেশে এসে আশ্রয় নিতে আসছে অসংখ্য রোহিঙ্গা। নাফ নদীর জলসীমানা থেকে শুরু করে স্থল সীমানা পার হয়ে জিরো পয়েন্টে দিয়ে বাংলাদেশে অবৈধভাবে অনুপ্রবেশের চেষ্টা চালাচ্ছে তারা। এর আগেও গত বছরের ৯ অক্টোবরের পর থেকে মিয়ানমারের আরকান রাজ্যে একই ভাবে হামলার ঘটনা ঘটে। এসময় প্রাণ ভয়ে পালিয়ে আসে প্রায় ৮৭ হাজার রোহিঙ্গা।

/এআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ