নো-ম্যানস ল্যান্ডে রোহিঙ্গাদের খাবার দিয়ে সাহায্য করছেন স্থানীয়রা

মো. নজরুল ইসলাম, বান্দরবান
৩১ আগস্ট ২০১৭, ১২:২৪আপডেট : ১১ সেপ্টেম্বর ২০১৭, ১৮:৫২

নো-ম্যানস ল্যান্ডে রোহিঙ্গাদের খাবার দিয়ে সাহায্য করছেন স্থানীয়রা মিয়ানমারের রাখাইন রাজ্যে সহিংসতা বন্ধ না হওয়ায় এখনও দেশে রোহিঙ্গাদের আগমন বন্ধ হচ্ছে না। নাইক্ষ্যংছড়ি সীমান্তের জিরো পয়েন্ট চাকঢালা গ্রামের চেরার মাঠ, হামিদিয়া পাড়া, বড় ছনখোলা, রাবার প্লট, আশার তলী, চা বাগানসহ বিভিন্ন জায়গায় আশ্রয় নিচ্ছেন তারা। আর এসব রোহিঙ্গাদের দেখতে প্রতিদিনই শুকনো খাবার নিয়ে আশপাশের এলাকা থেকে ছুটে আসছে শত শত মানুষ। এদিকে বুধবার বান্দরবান জেলা প্রশাসক, পুলিশ সুপারসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা নাইক্ষ্যংছড়ির চাকঢালা সীমান্ত এলাকা পরিদর্শন করেছেন।

চাকঢালা সীমান্তে সরেজমিন গিয়ে দেখা গেছে, মিয়ানমারের রাখাইন রাজ্যের হাজার হাজার মুসলমান রোহিঙ্গারা জীবন বাঁচাতে গ্রাম ছেড়ে পালিয়ে নাইক্ষ্যংছড়ি সীমান্তের জিরো পয়েন্ট চাকঢালা গ্রামের চেরার মাঠ, হামিদিয়া পাড়া, বড় ছনখোলা, রাবার প্লট, আশার তলী, চা বাগানসহ বিভিন্ন জায়গায় ছোট ছোট টিলা ও পাহাড়গুলোতে ঝুপড়ি ঘর তৈরি করে সেখানে বসবাস শুরু করেছে। প্রতিদিনই শতশত মানুষ শুকনো খাবার নিয়ে ছুটে আসছে রোহিঙ্গাদের দেখতে।

স্থানীয়রা বলেন, এখানে রোহিঙ্গারা খুবই মানবেতর জীবনযাপন করছে। এলাকাবাসীরা শুকনো খাবার না দিলে এখানেও অনেক রোহিঙ্গা মারা যেত। অনেক মানুষ বাইরে জেলা থেকে এসেও তাদেরকে খাবার দিচ্ছে। নো-ম্যানস ল্যান্ডে রোহিঙ্গাদের খাবার দিয়ে সাহায্য করছেন স্থানীয়রা

নাইক্ষ্যংছড়ি সদর ইউপি চেয়ারম্যান তসলিম ইকবাল বলেন, ‘এখানে শুধু বাঙালিরাই নয়, পাহাড়িরাও খাবার দিচ্ছে। এ পর্যন্ত আমি এখানে চারবার এসেছি তাদেরকে দেখতে। এখানে যারা আসছে তাদের সবাইকে বলেছি যেন কেউ রোহিঙ্গাদের অসহায়েত্বের সুযোগে কোনও প্রকার ক্ষতি না করে। বিজিবিও রাতদিন অক্লান্ত পরিশ্রম করছে। ’

কক্সবাজারের ঈদগড় স্টুডেন্ট ফোরাম ক্লাবের সভাপতি শাহাদাত হোসেন বলেন, ‘ঈদগড় স্টুডেন্ট ফোরাম ক্লাব থেকে আমরা ছয়জন এসেছি। আমাদের সঙ্গে সেক্রেটারি নুরুল হুদাও রয়েছে। রোহিঙ্গাদের দেখার ও খাবার দেওয়ার জন্যই আমরা এখানে এসেছি।

মিয়ানমারের তঞ্চুগের সিকদার পাড়া থেকে আসা শিশু নাসির বলে, আমাদের ওপর বোমা মারছে, দা দিয়ে কোপাচ্ছে। তাই আমরা প্রাণ বাঁচাতে মা-বাবার সঙ্গে এখানে চলে এসেছি।

আরেক শিশু মির আহমেদ বলে, আমরা এখানে ভালো আছি। প্রতিদিনই ঠিকমত খাবার খেতে পারছি। তবে আমাদের এবার ঈদ করা হবে না, এ জন্য ভাল লাগছে না।

নো-ম্যানস ল্যান্ডে রোহিঙ্গাদের খাবার দিয়ে সাহায্য করছেন স্থানীয়রা নাইক্ষ্যংছড়ি ৩১ বিজিবির উপ অধিনায়ক মেজর এম.আশরাফ আলী (পিপিএম) বলেন, ‘এখানের ৪টি পয়েন্টে মোট ১০ হাজারের মতো রোহিঙ্গা আছে। বাংলাদেশে যেন তাদের কোনও অবৈধ অনুপ্রবেশ ঘটতে না পারে সেজন্য ৫দিন ধরে পাহাড়া দিচ্ছে বিজিবি।’

বান্দরবান পুলিশ সুপার সঞ্জিত কুমার রায় বলেন, ‘কোনও প্রকার অপ্রীতিকর ঘটনা না ঘটার জন্য বিজিবির পাশাপাশি পুলিশের পাহাড়া ও টহল সব কিছুই বাড়ানো হয়েছে। আমরাও সরকারের দেওয়া নির্দেশ অনুযায়ী কাজ করছি।’

বান্দরবান জেলা প্রশাসক দিলীপ কুমার বণিক বলেন, ‘এটি মিয়ানমারের অভ্যন্তরীণ সমস্যা, বাংলাদেশের কোনও সমস্যা নয়। এটা আন্তর্জাতিক দুই দেশের সম্পর্কের বিষয়। এ বিষয়ে সরকারের তরফ থেকে মিয়ানমারের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে। আশা করছি শিগগিরই এ সমস্যার একটা সমাধান হবে।'
আরও পড়ুন: ক্রিকেটের হাত ধরে অগ্রিম ঈদ উৎসব

/এআর/
সম্পর্কিত
রোহিঙ্গাদের জন্য ২০ লাখ ইউরো অনুদান দিলো ফিনল্যান্ড
রোহিঙ্গাদের জন্য ৭১ কোটি ডলার সহায়তার আহ্বান
হিউম্যান রাইটস ওয়াচের প্রতিবেদন‘চারপাশে ছড়িয়ে ছিল কঙ্কাল-খুলি’, রাখাইনে রোহিঙ্গাদের ওপর আরাকান আর্মির হত্যাযজ্ঞ
সর্বশেষ খবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম