কুমিল্লার দাউদকান্দি উপজেলার গোমতী নদীতে গোসল করতে নেমে স্রোতে ভেসে গিয়ে নুরুন নাহার (১২) নামের এক স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে। নিহত স্কুলছাত্রী উপজেলার নৈয়ার ড. খন্দকার মোশাররফ হোসেন স্কুলের ষষ্ঠ শ্রেণির ছাত্রী এবং কাদিয়ারভাংগা গ্রামের নজরুল ইসলাম প্রধানের মেয়ে। শুক্রবার (৮ আগস্ট) দুপুরে এ দুর্ঘটনা ঘটে।
এলাকাবাসী জানায়, নুরুন নাহার দাউদকান্দি উপজেলার দোনারচর গ্রামে নানার বাড়িতে বেড়াতে যায়। সেখানে দুপুর ১২টার দিকে গ্রামের পাশের গোমতী নদীতে নানির সঙ্গে গোসল করতে নেমে প্রবল স্রোতে ভেসে যায়। পরবর্তীতে নদী থেকে প্রায় আড়াই কিলোমিটার দূরে আনারখাল এলাকা থেকে শুক্রবার সন্ধ্যার দিকে তার লাশ উদ্ধার করা হয়।
আরও পড়ুন- গোপালগঞ্জে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ৬








