প্রাণ ফিরে পাচ্ছে ব্রাহ্মণবাড়িয়ার টাউনখাল

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
০৯ সেপ্টেম্বর ২০১৭, ১৩:৫৫আপডেট : ০৯ সেপ্টেম্বর ২০১৭, ১৪:০৩

ব্রাহ্মবাড়িয়ায় টাউনখাল পুনরুদ্ধারকাজ শুরু (ছবি: প্রতিনিধি) খননের অভাবে, দূষণে ও প্রায় তিন দশক ধরে দখলের কারণে ভরাট হয়ে যাচ্ছিল ব্রাহ্মণবাড়িয়া শহরের টিএ রোডের পাশ দিয়ে প্রবাহিত টাউনখাল। অবশেষে এটি বাঁচানোর উদ্যোগ নিয়েছে ব্রাহ্মণবাড়িয়ার প্রশাসন ও জেলা পুলিশ। শনিবার (৯ সেপ্টেম্বর) সকালে ব্রাহ্মণবাড়িয়া সদর থানার সামনে আনুষ্ঠানিকভাবে খালের ময়লা আর্বজনা অপসারনসহ সংস্কার কার্যক্রমের উদ্বোধন করা হয়।

ব্রাহ্মণবাড়িয়া সদর-৩ আসনের সংসদ সদস্য ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সর্ম্পকিত সংসদীয় স্থায়ী কমিটির সভপতি র.আ.ম উবায়দুল মোকতাদির চৌধুরী টাউনখাল সংস্কারকাজের উদ্বোধন করেন। এসময় ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক রেজওয়ানুর রহমান, পুলিশ সুপার মিজানুর রহমান, ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার মেয়র নায়র কবীরসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। ব্রাহ্মবাড়িয়ায় টাউনখাল পুনরুদ্ধারকাজ শুরু (ছবি: প্রতিনিধি)

খাল সংস্কারের উদ্যোগ নেওয়ায় জেলা ও পুলিশ প্রশাসনের কর্মকর্তাদের ধন্যবান জানান ব্রাহ্মণবাড়িয়ার সংস্কৃতিকর্মী, মুক্তিযোদ্ধাসহ স্থানীয় বাসিন্দারা। এই খালটি সংস্কারের মাধ্যমে আবারও প্রাণ ফিরে পেলে শহরের সৌন্দর্য বাড়ার পাশাপাশি জলাবদ্ধতাও অনেকাংশে দূর হবে বলে আশা প্রকাশ করেন তারা। ব্রাহ্মবাড়িয়ায় টাউনখাল পুনরুদ্ধারকাজ শুরু (ছবি: প্রতিনিধি)

সংস্কারকাজের উদ্বোধন শেষে র.আ.ম উবায়দুল মোকতাদির চৌধুরী এমপি বলেন, ‘খালটি ছিল ব্রাহ্মণবাড়িয়া শহরের প্রাণ। বিগত বিএনপি সরকারের সময়ে খালটি সৌন্দর্ষবর্ধনের নামে সংকুচিত করা হয়েছে। ময়লা আর্বজনা দিয়ে ভরাট করা হয়েছে।’ ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার মেয়র নায়ার কবির বলেন, ‘আমরা খালটি খনন করে আবারও আগের অবস্থায় ফিরিয়ে নেওয়ার চেষ্টা করবো।’

খাল সংস্কারের অন্যতম উদ্যোক্তা জেলা পুলিশ সুপার মিজানুর রহমান বলেন, ‘শহরের ওপর দিয়ে প্রবাহিত খালটি দূষণের কারণে ভরাটের উপক্রম হবে এটা মেনে নেওয়া যায় না। যার কারণে আমরা যৌথভাবে খালটির প্রাণ ফিরিয়ে দেওয়ার চেষ্টা করছি। খালটি প্রাণ ফিরে পেলে ব্রাহ্মণবাড়িয়াবাসী স্বস্তি ফিরে পাবে।’ টাউনখাল

উল্লেখ্য তিতাস নদীর পাহাড়ি ঢলের চাপ কমানোর জন্যই প্রায় সাড়ে ৩ কিলোমিটার দীর্ঘ ও ৭০ মিটার প্রস্থ টাউনখালটি খনন করা হয়েছিল।

আরও পড়ুন- বন্যায় নষ্ট হয়েছে ৬ লাখ হেক্টর জমির ফসল


/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী