‘বাংলাদেশের প্রধানমন্ত্রীকে এত কাছে পাবো স্বপ্নেও ভাবিনি’

আবদুল আজিজ, কক্সবাজার
১৩ সেপ্টেম্বর ২০১৭, ১৩:১৫আপডেট : ১৪ সেপ্টেম্বর ২০১৭, ০৫:২৪

মো. ইসহাক রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনের সময় যে ক’জন রোহিঙ্গা নারী, পুরুষ ও শিশু সরাসরি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সান্নিধ্য পেয়েছেন তাদের একজন মোহাম্মদ ইসহাক। বয়স ৩০ এর কাছাকাছি। এক সপ্তাহ আগে তিনি মিয়ানমারের রাখাইন রাজ্য থেকে সেনাবাহিনীর গুলি খেয়ে পালিয়ে এসে আশ্রয় নিয়েছেন রোহিঙ্গা ক্যাম্পে। তার পিঠে ও শরীরের বিভিন্ন জায়গায় নির্যাতনের চিহ্ন রয়েছে। ক্ষত এখনও শুকায়নি।

মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) রাতে ইসহাকের সঙ্গে দেখা হয় এ প্রতিবেদকের। তিনি জানান,বাংলাদেশের প্রধানমন্ত্রীকে সরাসরি এভাবে দেখা স্বপ্নের মতো লাগছে। কল্পনাও করতে পারেননি যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে কথা বলতে পারবেন এবং এত কাছে পাবেন। তিনি বারবার প্রধানমন্ত্রীর দীর্ঘায়ু কামনা এবং আল্লাহর কাছে শুকরিয়া আদায় করেছেন।

মঙ্গলবার উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করনে প্রধানমন্ত্রী। তিনি যখন মঞ্চ থেকে নেমে রোহিঙ্গাদের খোঁজ-খবর নিতে যাচ্ছিলেন তখন ইসহাক বলেন, ‘আমরা খুবই নির্যাতিত।’ প্রতি উত্তরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সান্ত্বনা দিয়ে বলেন, ‘চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে। তোমাদের জন্য সাধ্য মতো চেষ্টা চালিয়ে যাচ্ছি। আন্তর্জাতিকভাবে মিয়ানমার সরকারকে চাপ দেওয়া হচ্ছে। যাতে করে শান্তিপূর্ণ পরিবেশে তোমরা দেশে ফিরে যেতে পারো।’

শুধু ইসহাক নয়, ওইদিন প্রধানমন্ত্রীর সান্নিধ্য পান রোহিঙ্গা নারী উম্মে হাবিবা, আয়েশা বেগম, আমিন ইল্লাহ, নুরুল বশর ও শিশু মোহাম্মদ আনাছ মিয়াসহ ১৫ জন। প্রায় তিন শতাধিক আহত রোহিঙ্গা নারী-পুরুষ ও শিশুদের তালিকা থেকে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করার সুযোগ পায় এই ১৫ জন।

আহত ইসহাক

কুতুপালং রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পের ডি-ব্লকের মাঝি মোহাম্মদ হারুন জানান, প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে তিনি ১১৫ জন গুরুতর আহত নারী, শিশু ও পুরুষের তালিকা দেন।

তিনি আরও জানান, সম্প্রতি পালিয়ে আসা রোহিঙ্গাদের মধ্যে তার ডি-৪ ব্লকে আহতের সংখ্যা বেশি। অথচ, ওই ব্লকে এখনও পর্যন্ত কোনও ধরনের ত্রাণ ও চিকিৎসা সেবা পাননি।

মঙ্গলবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা মিয়ানমার থেকে আশ্রয়ের জন্য আসা নির্যাতিত রোহিঙ্গাদের দেখতে কক্সবাজারের উখিয়ার কুতুপালং ক্যাম্প পরিদর্শন করেন। এ সময় তিনি রোহিঙ্গাদের কাছ থেকে নানা নির্যাতনের কথা শোনেন এবং আহতদের ত্রাণ বিতরণ করেন।

প্রসঙ্গত, গত ২৪ আগস্ট মিয়ানমারের আরকান রাজ্যে পুলিশ পোস্টে হামলা চালায় সে দেশের একটি বিদ্রোহী গ্রুপ। এতে ১২ পুলিশ সদস্যসহ বহু রোহিঙ্গা হতাহত হয়। এ ঘটনায় রাখাইন রাজ্যে অভিযানের নামে সাধারণ মানুষ ওপর হত্যা,ধর্ষণ,বাড়িঘরে আগুনসহ নানা নির্যাতন অব্যাহত রেখেছেন মিয়ানমারের নিরাপত্তা বাহিনী। এ কারণে লাখ লাখ রোহিঙ্গা বাংলাদেশে আশ্রয় নিয়েছেন।   

আরও পড়ুন: সব হারানো এক রোহিঙ্গা শিশুর কথা শুনলেন শেখ হাসিনা

/বিএল/এসটি/
সম্পর্কিত
রোহিঙ্গাদের জন্য ২০ লাখ ইউরো অনুদান দিলো ফিনল্যান্ড
রোহিঙ্গাদের জন্য ৭১ কোটি ডলার সহায়তার আহ্বান
হিউম্যান রাইটস ওয়াচের প্রতিবেদন‘চারপাশে ছড়িয়ে ছিল কঙ্কাল-খুলি’, রাখাইনে রোহিঙ্গাদের ওপর আরাকান আর্মির হত্যাযজ্ঞ
সর্বশেষ খবর
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম