ভারত-ইন্দোনেশিয়া থেকে আরও ত্রাণ এসেছে রোহিঙ্গাদের জন্য, পাঠালো ইরানও

চট্টগ্রাম ব্যুরো
১৫ সেপ্টেম্বর ২০১৭, ১৯:৩৯আপডেট : ১৫ সেপ্টেম্বর ২০১৭, ১৯:৩৯

ভারত-ইন্দোনেশিয়া থেকে আরও ত্রাণ এসেছে রোহিঙ্গাদের জন্য, পাঠালো ইরানও বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের জন্য বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) ৫৩ টন ত্রাণ পাঠানোর পর আজ শুক্রবার (১৫ সেপ্টেম্বর) আরও ৫৪ টন ত্রাণ পাঠিয়েছে ভারত। ভারতের ত্রাণবাহী উড়োজাহাজটি শুক্রবার সকাল ৯টায় চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দর এসে পৌঁছায় বলে জানিয়েছেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মাসুকুর রহমান সিকদার। তিনি আরও জানান, একই দিন বিকাল সাড়ে ৪টার দিকে ইরানের পক্ষ থেকে ৪১ টন ত্রানবাহী একটি উড়োজাহাজ এবং বিকাল ৫টার দিকে ইন্দোনেশিয়া থেকে আসা ৭ টন ত্রাণবাহী আরও একটি বিমান চট্টগ্রাম বিমানবন্দরে এসে পৌঁছায়।

অতিরিক্ত জেলা প্রশাসক মাসুকুর রহমান সিকদার বাংলা ট্রিবিউনকে বলেন, ‘তিনটি দেশের প্রতিনিধিদের কাছ থেকে আমরা ত্রাণগুলো বুঝে নিয়েছি। ত্রাণগুলোর মধ্যে চাল, ডাল, কম্বল, বেবি ফুড, তাবুসহ আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের জন্য প্রয়োজনীয় জিনিসপত্র রয়েছে।’

এর আগে বৃহস্পতিবার সকালে মরক্কো থেকে ১৪ টন, দুপুরে ভারত থেকে ৫৩ টন এবং সন্ধ্যায় ইন্দোনেশিয়া থেকে তিনটি ত্রানবাহী বিমান চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরে এসে পৌঁছায়। ওই দুদেশ থেকে পাঠানো ত্রাণগুলোর মধ্যে চাল, ডাল, তেল, চিনি, লবণ, বিস্কুট, গুঁড়ো দুধ, নুডলস, মশারি, তাবু, কম্বল, ওষুধ ও মেট্রেস রয়েছে।

তার আগে গত ৯ সেপ্টেম্বর মালয়েশিয়া পালিয়ে আসা রোহিঙ্গাদের জন্য ১২ টন ত্রাণ পাঠিয়েছিল। তাদের পাঠানো ত্রাণ সামগ্রীর মধ্যে পানি বিশুদ্ধকরণ বড়ি, মিল্ক পাউডার, খেজুর, চাল, শ্যাম্পু, তোয়ালে, কাপড়-চোপড়সহ খাদ্যপণ্য ছিল।

/এআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের