প্রবাসী ছেলেকে বিমানবন্দর থেকে আনতে গিয়ে লাশ হলেন বাবা

চট্টগ্রাম ব্যুরো
১৭ সেপ্টেম্বর ২০১৭, ১৩:৫৭আপডেট : ১৭ সেপ্টেম্বর ২০১৭, ১৪:০৪

শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর (ছবি: সংগৃহীত) দুবাই প্রবাসী ছেলেকে চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দর থেকে আনার সময় সড়ক দুর্ঘটনায় এক ব্যক্তির মৃত্যু হয়েছে। রবিবার (১৭ সেপ্টেম্বর) সকালে নগরীর পতেঙ্গা থানাধীন বিমানবন্দর সড়কে এ ঘটনা ঘটে। চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির এএসআই আলাউদ্দিন তালুকদার ঘটনা নিশ্চিত করেছেন।

নিহত ব্যক্তির নাম নুরুল ইসলাম কালু (৬০)। তার গ্রামের বাড়ি রাউজান উপজেলার উত্তর সরতা এলাকায়।

এএসআই আলাউদ্দিন তালুকদার বাংলা ট্রিবিউনকে বলেন, ‘নিহত নুরুল ইসলামের দুবাই প্রবাসী ছেলে মো. ওসমানকে সাত বছর পর দেশে ফেরেন। ছেলেকে নিয়ে বিমানবন্দর থেকে একটি সিএনজি অটোরিকশায় করে বাড়ি ফিরছিলেন নুরুল ইসলাম। এসময় বিমানবন্দর সড়কের কয়লার ডিপো পুলিশ ফাঁড়ির সামনে একটি বাস এসে সামনে থেকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে গুরুতর আহত হন তিনি। পরে তাকে উদ্ধার করে চমেক হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন- শরণার্থী শিবিরে আশ্রয়প্রার্থী রোহিঙ্গা তরুণকে ছেলেধরা সন্দেহে হত্যা

/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী