খাগড়াছড়িতে ১৪৪ ধারা লঙ্ঘন করে সমাবেশ, সোমবার হরতাল

খাগড়াছড়ি প্রতিনিধি
১৭ সেপ্টেম্বর ২০১৭, ১৫:৩১আপডেট : ১৭ সেপ্টেম্বর ২০১৭, ১৫:৩৯

খাগড়াছড়িতে ১৪৪ ধারা লঙ্ঘন করে সমাবেশ (ছবি: প্রতিনিধি)
খাগড়াছড়ি জেলা পরিষদের শিক্ষক নিয়োগে অনিয়মের অভিযোগে পূর্বঘোষিত ঘেরাও কর্মসূচিতে আইনশৃঙ্খলা পরিস্থিতি বিঘ্নিতের আশঙ্কা ছিল। এ কারণে স্থানীয় প্রশাসন ১৪৪ ধারা জারি করেছিল। তবে তা লঙ্ঘন করে প্রতিবাদ সমাবেশ করেছে জেলা সুষম উন্নয়ন ও দুর্নীতি প্রতিরোধ কমিটি। রবিবার (১৭ সেপ্টেম্বর) সকাল থেকে সদর উপজেলা পরিষদ এলাকায় জড়ো হয়ে বেলা সাড়ে ১০টায় প্রতিবাদ সমাবেশ করেন তারা।

পাশাপাশি সোমবার (১৮ সেপ্টেম্বর) খাগড়াছড়ি জেলায় সকাল-সন্ধ্যা হরতাল ও ২১ সেপ্টেম্বর পর্যন্ত জেলা সদরে সড়ক অবরোধ কর্মসূচি ঘোষণা করেছে সংগঠনটি।

প্রতিবাদ সমাবেশে জেলা সুষম উন্নয়ন ও দুর্নীতি প্রতিরোধ কমিটির আহ্বায়ক ও সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান চঞ্চুমনি চাকমা, সদস্য সচিব ও খাগড়াছড়ি পৌরসভার মেয়র রফিকুল আলম বক্তব্য রাখেন।  

এদিকে সমাবেশের বিষয়ে খাগড়াছড়ির ভারপ্রাপ্ত জেলা প্রশাসক এটিএম কাউছার হোসেন বলেন, ‘আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসন ১৪৪ ধারা জারি করেছে। কেউ যদি তা লঙ্ঘন করে থাকে তাহলে পুলিশ তার ব্যবস্থা নেবে।’

অন্যদিকে, সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক নিয়োগ বিধিমালা ২০১৩ অনুসরণ করে শিক্ষক নিয়োগ প্রক্রিয়া পরিচালনা করছে দাবি করে সংবাদ সম্মেলন করেছেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান কংজরী চৌধুরী। সরকারি কর্মকাণ্ডের বিরুদ্ধে অবস্থান নিয়ে জনপ্রতিনিধিরা শপথ ভঙ্গ করেছেন বলেও দাবি করেন তিনি।

আরও পড়ুন- ‘পূজায় র‍্যাব-পুলিশের পাশাপাশি থাকবে দেড় লক্ষাধিক আনসার’

/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে