মেঘনায় নৌকাডুবে নিখোঁজ চার জেলের লাশ উদ্ধার

নোয়াখালী প্রতিনিধি
১৯ সেপ্টেম্বর ২০১৭, ১৬:২৭আপডেট : ১৯ সেপ্টেম্বর ২০১৭, ১৬:৩৯

নোয়াখালী নোয়াখালীর বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা হাতিয়ায় মেঘনা নদীতে একটি মাছ ধরার নৌকাডুবির পর চার জেলের লাশ উদ্ধার করা হয়েছে। জনতারঘাট এলাকার নদী থেকে মঙ্গলবার (১৯ জানুয়ারি) সকাল ১০টার দিকে চার জেলের মৃতদেহ উদ্ধার করেছে হাতিয়া থানা পুলিশ।

নিহতরা হলেন, উপজেলার নলেরচর এলাকার আদর্শগ্রামের রাশেদ (৩০), কামরুল (২৮), রকি (২৬) ও স্বপন (২০)।

স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার ভোররাতে মেঘনা নদী থেকে মাছ ধরে জনতারঘাট এলাকায় এসে নৌকাটি নোঙ্গর করে ছয় জেলে নৌকাতে ঘুমিয়ে পড়েন। ভোরের কোনও এক সময় জোয়ারের কবলে পড়ে ঘাটের পন্টুনের সঙ্গে ধাক্কা লেগে তাদের নৌকাটির নিচের অংশ ফেটে যায়। পড়ে নৌকাটি ডুবে যায়। এসময় দুই জেলে নিরাপদে তীরে উঠে আসতে পারলেও বাকি চার জেলে নিখোঁজ ছিল।

মঙ্গলবার সকালে জনতারঘাট এলাকার মেঘনা নদীতে তাদের মৃতদেহ ভাসতে দেখে এলাকাবাসী থানায় খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে এসে নদী থেকে ভাসমান লাশ চারটি উদ্ধার করে। খবর পেয়ে নিহতদের আত্মীয়-স্বজন এসে লাশ শনাক্ত করেন।

হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল মজিদ বিষয়টি নিশ্চিত করে জানান, নিহতদের মৃতদেহ তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

আরও পড়ুন- হবিগঞ্জে দু’পক্ষের সংঘর্ষে টেঁটাবিদ্ধসহ আহত শতাধিক

/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
চিত্রনায়িকা ববির বাসায় চুরির ঘটনায় ২ জন গ্রেফতার, উদ্ধার ৪ ভরি স্বর্ণ
চিত্রনায়িকা ববির বাসায় চুরির ঘটনায় ২ জন গ্রেফতার, উদ্ধার ৪ ভরি স্বর্ণ
বিচার বিলম্বে যত নাটকীয় চেষ্টা সোহেল ও তার স্ত্রীর
রামিসা ধর্ষণ-হত্যা মামলাবিচার বিলম্বে যত নাটকীয় চেষ্টা সোহেল ও তার স্ত্রীর
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের