রোহিঙ্গা নিয়ে কোনও ধরনের উসকানিতে সরকার প্ররোচিত হবে না: ওবায়দুল কাদের

নোয়াখালী প্রতিনিধি
২৩ সেপ্টেম্বর ২০১৭, ১৪:২১আপডেট : ২৩ সেপ্টেম্বর ২০১৭, ১৪:২১

নোয়াখালীতে ওবায়দুল কাদের (ছবি: প্রতিনিধি) আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘মিয়ানমারের রোহিঙ্গা জনগোষ্ঠীর বর্তমান সংকট নিয়ে নানামুখী অপতৎপরতা চলছে। তবে রোহিঙ্গা ইস্যুতে কোনও ধরনের উসকানিতে সরকার প্ররোচিত হবে না।’

শনিবার (২৩ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাট পৌরসভায় নিজ বাড়িতে সাংবাদিকদের সামনে তিনি এই কথা বলেন। অসুস্থ ও অসহায় লোকজনের মধ্যে এবং মসজিদ ও মাদ্রাসায় অনুদানের চেক হস্তান্তর করেন মন্ত্রী।

মন্ত্রী আরও বলেন, ‘জাতিসংঘের চলমান অধিবেশনে রোহিঙ্গা বিষয়ে প্রধানমন্ত্রীর দেওয়া বক্তব্যকে বিশ্ব মিডিয়া বলেছে এটা সুস্পষ্ট। বিশ্ব নেতৃবৃন্দের কাছে তা প্রশংসিত হয়েছে। তবে আমাদের দেশের একটি দলের কাছে এ বক্তব্য পছন্দ হয়নি। কারণ তারা প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্য ঠিকমতো শোনেননি বা তাদের বোঝার ক্ষমতা নেই।’

ওই দলকে উদ্দেশ করে ওবায়দুল কাদের আরও বলেন, ‘তাদের হাতে মূলত কোনও ইস্যু নেই। তাই রোহিঙ্গা ইস্যুকে পুঁজি করে তারা ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা করছে। তাদের এ অপতৎপরতা কখনও সফল হবে না।’

তিনি আরও বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা খুবই বিচক্ষণতা ও দৃঢ়তার সঙ্গে রোহিঙ্গা সংকট মোকাবেলা করছেন। আমরা তার নেতৃত্বে সতর্কতার সঙ্গে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছি এবং এ সংকট নিয়ে আমরা সমাধানের দিকে এগিয়ে যাচ্ছি। এ মুহূর্তে বিরোধীদের পাগলা প্রলাপে বিভ্রান্ত হওয়া যাবে না।’

এসময় উপস্থিত ছিলেন নোয়াখালীর অতিরিক্ত পুলিশ সুপার একেএম জহিরুল ইসলাম, কোম্পানীগঞ্জ উপজেলা চেয়ারম্যান মিজানুর রহমান বাদল, উপজেলা আওয়ামী লীগ সভাপতি খিজির হায়াত খান, কবিরহাট পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক জহিরুল হক রায়হান প্রমুখ।

আরও পড়ুন- রোহিঙ্গা ক্যাম্পে বাঁশ ও পলিথিনের কৃত্রিম সংকট

/এফএস/
সম্পর্কিত
আদালতে আত্মসমর্পণের পর কারাগারে আওয়ামী লীগের ১৪ নেতা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
সর্বশেষ খবর
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের