রোহিঙ্গা ইস্যুতে সরকার সময়মতো পদক্ষেপ নেয়নি: রিজভী

কক্সবাজার প্রতিনিধি
২৪ সেপ্টেম্বর ২০১৭, ১৪:২৮আপডেট : ২৪ সেপ্টেম্বর ২০১৭, ১৪:২৮

রোহিঙ্গা ইস্যুতে সরকার সময়মতো পদক্ষেপ নেয়নি, এ কারণে নাফ নদীতে শত শত রোহিঙ্গা লাশ হয়েছে, বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ন মহাসচিব রুহুল কবির রিজভী। রবিবার (২৪ সেপ্টেম্বর) সকালে কক্সবাজারে প্রেস ব্রিফিংকালে তিনি এ কথা বলেন।

সংবাদ সম্মেলনে রিজভী রিজভী বলেন, ‘মিয়ানমারে রোহিঙ্গা নির্যাতনের শুরুতে হাজার হাজার রোহিঙ্গা আশ্রয়ের জন্য যখন সীমান্তে ছুটে আসে, তখন সরকার তাদের সঙ্গে খারাপ আচরণ করেছে।’

দুর্যোগে সবাই যখন ঐক্যবদ্ধভাবে কাজ করার কথা বলেছেন, তখন প্রধানমন্ত্রী ও মন্ত্রীরা এটাকে নিয়ে কটাক্ষ করেছে উল্লেখ করে বিএনপির এ নেতা বলেন, ‘গণতান্ত্রিক সরকার নয় বলে উগ্র মনোভাব নিয়ে সন্ত্রাসী কায়দায় তারা এভাবে কথা বলে।’ প্রধানমন্ত্রী নিউ ইয়র্কে রোহিঙ্গা ইস্যুতে ট্রাম্পের দৃষ্টি আকৃষ্ট করতে পারেনি বলেও মন্তব্য করেন তিনি।

এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপির সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন, মৎস্যজীবী বিষয়ক সম্পাদক লুৎফুর রহমান কাজল, জেলা বিএনপির সভাপতি শাহজাহান চৌধরীসহ কেন্দ্রীয় ও জেলা পর্যায়ের নেতারা।

/এমও/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী