রোহিঙ্গাদের ফিরিয়ে নেওয়ার আহ্বান স্পিকারের

কক্সবাজার প্রতিনিধি
২৪ সেপ্টেম্বর ২০১৭, ১৫:০২আপডেট : ২৪ সেপ্টেম্বর ২০১৭, ১৫:০২

রোহিঙ্গা ক্যাম্পে স্পিকার ড. শিরিন শারমিন চৌধুরী (ছবি প্রতিনিধি) আনান কমিশনের রিপোর্ট বাস্তবায়ন করে রোহিঙ্গাদের মিয়ানমারে ফিরিয়ে নেওয়ার আহ্বান জানিয়েছেন জাতীয় সংসদের স্পিকার ড. শিরিন শারমিন চৌধুরী। তিনি বলেন, ‘রেহিঙ্গারা বাংলাদেশে যতদিন আছে ততদিন আমরা তাদের পাশে আছি। মানবিক কারণেই আজ  বাংলাদেশ তাদের পাশে। আনান কমিশনের রিপোর্ট বাস্তবায়ন করে রোহিঙ্গাদের ফিরিয়ে নিন।’

আজ  রবিবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে কক্সবাজারের উখিয়ার বালুখালীতে রোহিঙ্গা শরণার্থীদের মাঝে ত্রাণ বিতরণকালে এসব কথা বলেন স্পিকার। এ সময় ডেপুটি স্পিকার অ্যাডভোকেট ফজলে রাব্বি মিয়া, গাজী ফিরোজ রশিদসহ বেশ কয়েকজন সংসদ সদস্য উপস্থিত ছিলেন।

রোহিঙ্গাদের ত্রাণ দিচ্ছেন স্পিকার (ছবি প্রতিনিধি) পরে তিনি রোহিঙ্গা শরণার্থীদের খোঁজ-খবর নেন এবং বিভিন্ন ক্যাম্পের বস্তিগুলো ঘুরে দেখেন।

এদিকে, মিয়ানমার থেকে রোহিঙ্গাদের ঢল অব্যাহত রয়েছে। আশ্রয় নিতে আসা রোহিঙ্গাদের পুনর্বাসন ও ত্রাণ কার্যক্রমে অংশ নিয়ে শনিবার দুপুরের পর থেকে কাজ শুরু করেছে সেনাবাহিনী। এখনও সড়কে অবস্থান করছে অনেক রোহিঙ্গা।

আরও পড়ুন:

আসছি বলে পালিয়েছে ছেলে, কাঁদছেন রোহিঙ্গা মা

/বিএল/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম