লক্ষ্মীপুরে গৃহবধূকে হত্যার অভিযোগে স্বামী আটক

লক্ষ্মীপুর প্রতিনিধি
২৫ সেপ্টেম্বর ২০১৭, ১২:৩৯আপডেট : ২৫ সেপ্টেম্বর ২০১৭, ১২:৩৯

লক্ষ্মীপুর লক্ষ্মীপুরের রায়পুরে শাহিদা বেগম নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পারিবারিক কলহের জেরে ওই গৃহবধূকে তার স্বামী শ্বাসরোধ করে হত্যা করেছে বলে পরিবারের অভিযোগ। এ ঘটনায় অভিযুক্ত আনোয়ার হোসেনকে আটক করেছে পুলিশ।

সোমবার (২৫ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য লক্ষ্মীপুর সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এর আগে রবিবার রাতে রায়পুর উপজেলার মোল্লার হাট এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ ও নিহতের চাচাতো ভাই কালু হাওলাদার জানান, রায়পুর উপজেলার মোল্লার হাটের আখন বাজার এলাকায় ১০ বছর আগে শাহিদা বেগম ও আনোয়ারের বিয়ে হয়। এরপর থেকে আনোয়ার ঘরজামাই হিসেবে শ্বশুর বাড়িতে থাকতেন। রবিবার রাতে পারিবারিক কলহের জের ধরে আনোয়ার তার স্ত্রী শাহিদাকে শ্বাসরোধ করে হত্যা করে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পরে স্থানীয়রা তাকে আটক করে পুলিশে সোপর্দ করে। পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করে হাসপাতালে পাঠায়।

রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম আজিজুর রহমান জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বিষয়টি হত্যা। এ ঘটনায় নিহতের স্বামী আনোয়ারকে আটক করা হয়েছে। মামলার প্রস্তুতি চলছে বলেও জানান ওসি।
আরও পড়ুন:

শ্রীমঙ্গলে রোহিঙ্গা শিশু উদ্ধার

/বিএল/
সম্পর্কিত
সর্বশেষ খবর
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের