১৯ বছর পর হত্যা মামলায় স্বামী-স্ত্রীসহ ৫ জনের যাবজ্জীবন কারাদণ্ড

জয়পুরহাট প্রতিনিধি
০৫ মে ২০২৪, ১৮:১৫ আপডেট : ০৫ মে ২০২৪, ১৮:১৫

জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলায় নুরুন্নবী হত্যা মামলার ১৯ বছর পর স্বামী-স্ত্রীসহ পাঁচ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। সেইসঙ্গে তাদের ৫০ হাজার টাকা করে জরিমানা ও অনাদায়ে আরও দুই বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। 

রবিবার (৫ মে) দুপুরে জয়পুরহাটের অতিরিক্ত জেলা ও দায়রা জজ (প্রথম) আদালতের বিচারক মো. নুরুল ইসলাম আসামিদের উপস্থিতিতে এ রায় দেন। রায় ঘোষণার পর আসামিদের কারাগারে নিয়ে যাওয়া হয়। জেলা ও দায়রা জজ আদালতের সরকারি কৌঁসুলি নৃপেন্দ্রনাথ মণ্ডল বিষয়টি নিশ্চিত করেছেন।

দণ্ডপ্রাপ্তরা হলো ক্ষেতলাল উপজেলার বড়াইল শেখপাড়া গ্রামের মরিয়ম বেগম, তার স্বামী শাহাদুল ইসলাম, শাহাদুলের বাবা আব্দুর রাজ্জাক, একই গ্রামের মৃত রইচ উদ্দীনের ছেলে মোজাহার আলী এবং মৃত শামসুদ্দীনের ছেলে রেজাউল ইসলাম।

মামলার সংক্ষিপ্ত বিবরণ থেকে জানা যায়, শেখপাড়া গ্রামের আলতাব মন্ডলের ছেলে নুরুন্নবী ২০০৫ সালের ১৪ নভেম্বর দুপুর ২টার দিকে বাড়ি থেকে বের হন। পরে শ্বশুরবাড়িসহ বিভিন্ন স্থানে খুঁজেও সন্ধান পাওয়া যায়নি। ২০ নভেম্বর উপজেলার দক্ষিণ হাটশহর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশের পুরাতন একটি কবরে মরদেহ দেখতে পায় স্থানীয়রা। খবর পেয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায় পুলিশ। ছেলের পরনের কাপড় দেখে শনাক্ত করেন বাবা। এ ঘটনায় নুরুন্নবীর বাবা অজ্ঞাতদের আসামি করে ক্ষেতলাল থানায় হত্যা মামলা করেন। থানা পুলিশের পর তদন্তে নামে ডিবি। তদন্ত করে ২০০৭ সালের ৩০ জুন হত্যাকাণ্ডে জড়িত পাঁচ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেন ডিবির পরিদর্শক আসাদুজ্জামান।

অভিযোগপত্রের বরাতে আদালতের সরকারি কৌঁসুলি নৃপেন্দ্রনাথ মণ্ডল বলেন, ‘খালাতো বোনকে বিয়ের পর থেকে শ্বশুরবাড়িতে থাকতেন নুরুন্নবী। এরই মধ্যে মরিয়মের সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্কে জড়ান। বিষয়টি  জানাজানি হলে মরিয়ম, তার স্বামী ও শ্বশুর এবং দুই প্রতিবেশীকে নিয়ে নুরুন্নবীকে হত্যা করে পুরাতন একটি কবরে রেখে আসে। সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতে তাদের পাঁচ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।’

/এএম/
সম্পর্কিত
খুলনায় সন্ত্রাসীরা গুলিতে মানুষ মারছে, আর পুলিশ মোটরসাইকেল থামিয়ে বলে ‘তোর কাগজ কই’
একের পর এক হত্যা-চাঁদাবাজি: এমপি-হুইপ-প্রশাসকও নিরুপায়
১০ মাসে খুলনা বিভাগে ২৮৮ খুন, ধর্ষণের শিকার ৩০২
সর্বশেষ খবর
গ্রামীণ ব্যাংকের শাখায় আগুন ধরিয়ে লুটপাট, বিএনপির কয়েকজনের বাড়িতে ভাঙচুর
গ্রামীণ ব্যাংকের শাখায় আগুন ধরিয়ে লুটপাট, বিএনপির কয়েকজনের বাড়িতে ভাঙচুর
 ডিসেম্বর ঘিরে রাজনৈতিক দলগুলোর কী পরিকল্পনা?
 ডিসেম্বর ঘিরে রাজনৈতিক দলগুলোর কী পরিকল্পনা?
ইরানের কাছে এখনও ২৫০০ ক্ষেপণাস্ত্র বলে মনে করে যুক্তরাষ্ট্র, ইসরায়েলের ধারণা কত?
ইরানের কাছে এখনও ২৫০০ ক্ষেপণাস্ত্র বলে মনে করে যুক্তরাষ্ট্র, ইসরায়েলের ধারণা কত?
ব্যাংক থেকে টাকা তুলে বাড়ি ফেরার পথে নারীকে মাইক্রোবাসে তুলে ১৬ লাখ টাকা লুট
ব্যাংক থেকে টাকা তুলে বাড়ি ফেরার পথে নারীকে মাইক্রোবাসে তুলে ১৬ লাখ টাকা লুট
সর্বাধিক পঠিত
অনুষ্ঠানের ব্যানারে ছিল না শহীদ জিয়ার ছবি, বলেছেন বঙ্গবন্ধুর কথা: সেই ডিসি প্রত্যাহার
অনুষ্ঠানের ব্যানারে ছিল না শহীদ জিয়ার ছবি, বলেছেন বঙ্গবন্ধুর কথা: সেই ডিসি প্রত্যাহার
সবজি চাষে শীর্ষে জেলাটি, বছরে আয় ২৬৫৫ কোটি
সবজি চাষে শীর্ষে জেলাটি, বছরে আয় ২৬৫৫ কোটি
পাকিস্তানের কাছে হেরে যা বললেন বাংলাদেশ কোচ
পাকিস্তানের কাছে হেরে যা বললেন বাংলাদেশ কোচ
ভূখণ্ডের বিনিময়ে ইউক্রেনকে ন্যাটো সদস্যপদের প্রস্তাব যুক্তরাষ্ট্রের: জেলেনস্কি
ভূখণ্ডের বিনিময়ে ইউক্রেনকে ন্যাটো সদস্যপদের প্রস্তাব যুক্তরাষ্ট্রের: জেলেনস্কি
ব্যাংকে না গিয়েই মিলবে ৫০ হাজার টাকা ঋণ, সুদ মাত্র ৯ শতাংশ
ব্যাংকে না গিয়েই মিলবে ৫০ হাজার টাকা ঋণ, সুদ মাত্র ৯ শতাংশ