লক্ষ্মীপুরে চ্যানেল ২৪ ও দুদক কর্মকর্তা পরিচয় দিয়ে প্রতারণার সময় আটক দুই

লক্ষ্মীপুর প্রতিনিধি
২৬ সেপ্টেম্বর ২০১৭, ১৪:৩৪আপডেট : ২৬ সেপ্টেম্বর ২০১৭, ১৮:১৬

আটক দুই প্রতারক (ছবি- প্রতিনিধি)

লক্ষ্মীপুরে চ্যানেল ২৪ এর সাংবাদিক ও দুদক কর্মকর্তা পরিচয় দিয়ে প্রতারণার সময় দুই প্রতারককে আটক করেছে পুলিশ। লক্ষ্মীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকতা লোকমান হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

আটক  মো. মহসিন লক্ষ্মীপুর সদর উপজেলার বাঞ্চানগর এলাকার সাইদুল হকের ছেলে। সাজ্জাদ হোসেন হীরা একই এলাকার লোকমান হোসেনর ছেলে।

তিনি জানান, প্রতারকরা লক্ষ্মীপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ইংরেজি শিক্ষক আবুল কালাম আজাদের শহরে সমসেরাবাদ এলাকার বাসায় গিয়ে ভয় দেখিয়ে চাদাঁ দাবি করে। টাকা না দিলে ওই শিক্ষককে লক্ষ্মীপুর থেকে বদলি করে দেওয়া হবে বলে তিনি জানান। এ ছাড়াও তারা ওই স্কুলের ৩/৪ জনকে একই কায়দায় ভয়ভীতি দেখিয়ে টাকা আদায়ের চেষ্টা করে। সোমবার রাতে পুলিশ চ্যানেল ২৪ এর সাংবাদিক সাইফুল ইসলাম স্বপনের সহযোগিতায় শিক্ষক আবুল কালামের বাসা থেকে ওই দুই প্রতারককে আটক করে। পরে রাতে ইংরেজি শিক্ষক আবুল কালাম আজাদ বাদী হয়ে দুই জনকে আসামি করে লক্ষ্মীপুর সদর থানায় মামলা দায়ের করেন।

লক্ষ্মীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা লোকমান হোসেন জানান, তারা জেলার সংঘদ্ধ চক্র। এ চক্রের বাকি সদস্যদেরও গ্রেফতার করা হবে।

আরও পড়তে পারেন: রোহিঙ্গাদের ত্রাণ দিয়েছে বিএনপি, জানে না প্রশাসন

/জেবি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী